বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ জুলাই ২০২৩, ৫:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সমালোচকদের যে বার্তা দিলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক: দ্বিতীয়বার ‘গুড নিউজ’ দেওয়ার অপেক্ষায় টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এজন্য সৃজিত মুখোপাধ্যায়ের ছবিও হাতছাড়া হয়েছে তার। বিশেষ এই মুহূর্ত উপভোগ করতে আপাতত স্বামী, সন্তান নিয়ে ছুটির মেজাজে ইন্দোনেশিয়ার বালিতে আছেন অভিনেত্রী।

তারকাদের ক্ষেত্রে পান থেকে চুন খসলেই ধেয়ে আসে সমালোচনা। শুভশ্রীর ক্ষেত্রেও ব্যাপারটা একইরকম। গর্ভাবস্থাতেও যেভাবে বোল্ড অবতারে ধরা দিচ্ছেন, তা রীতিমতো ‘মেটারনিটি ফ্যাশন গোল’! বোল্ড অবতারে ধরা দিয়ে একাধিকবার নেটিজেনদের ট্রোলের শিকার হতে হয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। কিন্তু তিনি সেসবে কান দেননি কোনোদিনই। এবার নিন্দুকদের উদ্দেশে কড়া বার্তা দিলেন অভিনেত্রী।

ইনস্টা স্টোরিতে শাহরুখ খানের এক পডকাস্টের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘নিন্দুকদের প্রতি আমার বার্তা।’ এবার প্রশ্ন কী ছিল সেই ভিডিওতে? কিং খানকে সেখানে বলতে শোনা গিয়েছে, ‘আমাকে অনেকদিন ট্রোল না করা হলে আমি চিন্তায় পড়ে যাই যে আমার জনপ্রিয়তা কমে গেল নাকি ভেবে! পরে ভাবি ও আচ্ছা পরীক্ষা চলছে তাহলে। তবে নিন্দুকদের কাছে আমার অনুরোধ, টুইটারে গালিগালাজ দেওয়ার হলে বানানটা অন্তত ঠিক লিখুন।’ শাহরুখের বার্তা শেয়ার করেই সমালোচকদের একহাত নিলেন ‘হবু মা’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

সম্প্রতি দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী। তারপর থেকেই শুভশ্রীর ফেসবুক, ইনস্টাগ্রামে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। তবে শুধু শুভেচ্ছা নয়, হবু মা কী করছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, সব দিকেই নজর রয়েছে সবার। এবার স্বামী-সন্তান নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে গেলেন শুভশ্রী। চলতি সপ্তাহেই ফিরবেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

১

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

২

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৩

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৪

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৫

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৭

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

৮

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

৯

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১০

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১১

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১২

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৩

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৪

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৫

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৬

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৭

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

১৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১৯

শুভশ্রীর মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, খোঁচা-সমালোচনা

২০