বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১০ আগস্ট ২০২৩, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশকে ব্যক্তিগত ডিভাইস তল্লাশির ক্ষমতা দেওয়া হয়নি: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাইবার নিরাপত্তা আইনে পুলিশকে পারসোনাল ডিভাইস তল্লাশি করার ক্ষমতা দেওয়া হয়নি। এমনকি আইন বর্হিভূতভাবে পারসোনাল ডিভাইস চেক করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ রহিতকরণ এবং সাইবার নিরাপত্তা আইন-২০২৩ বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের তিনি এমন মন্তব্য করেন।

সম্প্রতি দেখা গেছে বাসেও পারসোনাল ডিভাইস পুলিশকে চেক করতে দেখা গেছে, এক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয় বিষয়টি এ আইনে নিশ্চিত হচ্ছে কি-না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ আইনে পুলিশ ইমার্জেন্সি ক্ষেত্রে ব্যক্তিগত ডিভাইস চেক করতে পারবে। এক্ষেত্রে কোনো অপরাধ সংঘটিত হওয়ার সম্ভবনা থাকলে, সংঘটিত হলে বা সাক্ষ্য প্রমাণ নষ্ট করে ফেলার সম্ভাবনা দেখা দিলে পুলিশ তা মনে হওয়ার কারণ লিপিবদ্ধ করে চেক করতে পারবে। এখানে বাসে পারসোনাল ডিভাইস তল্লাশি করার ক্ষমতা দেওয়া হয়নি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ আইন বর্হিভূতভাবে চেক করলে তার বিরুদ্ধে ব্যবস্থা অন্য আইনেও নেওয়া যায়। পুলিশ অন্যায় করলে তাকে ছেড়ে দেওয়া হবে এমন কোনো ব্যবস্থা নেই।

এ সময় তিনি নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের বিষয়টি তুলে ধরে বলেন, সেখানে র‌্যাবের সংশ্লিষ্টতার বিষয় আসলে সবাইকে কিন্তু আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়েছে।

মিথ্যা মামলার বিষয়ে আনিসুল হক বলেন, সাইবার নিরাপত্তা আইনে মিথ্যা মামলার কোনো প্রতিকার রাখা যায় কি-না, আমরা তা দেখবো।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে যেসব মামলা চলমান আমি তা নিয়ে কোনো মন্তব্য করব না। যখন অপারাধ হবে সেই সময়ের বিদ্যমান থাকা আইনের অধীনে বিচার হবে। তবে তবে আমাদের সংবিধানে বলা আছে, নতুন আইনে সাজা বেশি হলে তা কার্যকর হবে না। এক্ষেত্রে সাজা কম হলে তা কার্যকর করা যাবে কি-না, সেই বিষয়টি বলা নেই। কাজেই আমরা আদালতকে নতুন আইনটি আমলে নেওয়ার জন্য পদক্ষেপ নেবো। কেননা, নতুন আইনে সাজা এবং জরিমানা কমানো হয়েছে।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইন সচিব গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মইনুল কবির ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

১০

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১১

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১২

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১৩

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৪

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৫

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৬

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৭

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৮

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৯

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

২০