বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ আগস্ট ২০২৩, ৩:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিবি গার্লস হাইস্কুলে বাল্যবিবাহ মাদক ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা সদর থানা পুলিশ আয়োজিত এই সভায় শিক্ষার্থীদের বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির এএসআই জয়নাল আবেদিন।

তিনি বাল্যবিবাহ, মাদক, চোরাচালান ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ধুলিহর-ব্রহ্মরাজপুর ও ফিংড়ি এলাকায় কোনো মাদকের আস্তানা থাকবে না। ইভটিজারদের কঠোর হস্তে দমন করা হবে।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধিকে নির্মূল করতে সবার আগে অভিভাবকদের সচেতন হতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার করা যাবে না। শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। নিয়মিত স্কুলে আসতে হবে। বাল্যবিবাহ ও মাদককে চিরতরে না বলতে হবে। ভবিষ্যতের স্বপ্নে নিজেকে রাঙিয়ে তুলতে হবে। তবেই আমরা পাবো একটি সুন্দর আগামী। এজন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় যেকোনো অপরাধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, নজিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, কনক ঘোষ, দেবব্রত ঘোষ, খালেদা খাতুন, গীতা রানী সাহা, অরুন কুমার মন্ডল, অভিভাবক সদস্য মোশারাফ হোসেন, অভিভাবক কল্পনা দাস, রোজিনা খাতুন, রহিমা খাতুন, রাবেয়া খাতুন, সালেহা খাতুন, সদাই মন্ডল, নিমাই মন্ডল প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০