বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৭ অক্টোবর ২০২৩, ১০:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিনেমা হল ভেঙে তছনছ করলো বিজয়ের ভক্তরা!

বিনোদন ডেস্ক: ;ভারতের দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। এই অভিনেতার আসন্ন সিনেমা ‘লিও’র ট্রেলার প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার (০৫ অক্টোবর)।যা প্রকাশ্যে আসতেই সামাজিকমাধ্যমে রীতিমত ঝড় তুলছে!
শুধু তাই নয়, ট্রেলার মুক্তিকে কেন্দ্র করে সিনেমা হল ভেঙে তছনছ করেছে বিজয়ের ভক্তরা। যে ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, সিনেমা হলের সামনে ‘বিজয়’ ধ্বনিতে মুখরিত অসংখ্য ভক্ত। প্রেক্ষাগৃহে প্রবেশের জন্য অপেক্ষা করছেন তারা। অন্য একটি ভিডিওতে দেখা যায়, প্রেক্ষাগৃহের অধিকাংশ আসন ভেঙে তছনছ করে দিয়েছে। অনেকে ভাঙা সিটের ওপরে দাঁড়িয়ে ভিডিও করছেন।

এ বিষয়ে বক্স অফিস বিশ্লেষক মনোবালা ভিডিও পোস্ট করে লেখেছেন, ট্রেলার প্রদর্শনীর পর রোহিনি হল ভেঙে দিয়েছে বিজয় ভক্তরা।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘লিও’ সিনেমার ট্রেলারের বিশেষ প্রদর্শনীর আয়োজন করে চেন্নাইয়ের রোহিনি থিয়েটার। বড় পর্দায় ট্রেলার প্রদর্শনীর পর প্রেক্ষাগৃহটি সম্পূর্ণ অগোছালো অবস্থায় পাওয়া যায়। ভেঙে ফেলা হয়েছে হলের সিট। নেটিজেনদের অনেকের অভিযোগ, খুব বাজে আয়োজন ছিল এটি। আয়োজকদের অব্যবস্থাপনার কারণে এমন ঘটনা ঘটেছে।

পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’র তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’র অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে।

২৭৫ কোটি বাজেটের সিনেমাটি আগামী ১৯ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এতে বিজয় ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন প্রমুখ। শোনা যাচ্ছে, ভারতের পাশাপশি বাংলাদেশেও মুক্তি পেতে পারে সিনেমাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!