বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ ডিসেম্বর ২০২৩, ১২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পেঁয়াজ ছাড়াই রান্না করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক: পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। তবে এটি এমন কোনো জরুরি খাবার নয় যে আপনার প্রতিদিনের খাবারের তালিকায় রাখতেই হবে। রান্নার স্বাদ ও গন্ধ বাড়াতে পেঁয়াজ কাজ করে। সেইসঙ্গে এর কিছু পুষ্টিগুণও রয়েছে। তবে এটি আমাদের প্রতিদিনের খাবারের জন্য অপরিহার্য নয়। বরং অনেকের স্বাস্থ্যের জন্য পেঁয়াজ ক্ষতিকরও হতে পারে। কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। আপনার প্রতিদিনের খাবার তৈরি করতে পারবেন পেঁয়াজ ছাড়াও। জেনে নিন সহজ কিছু উপায়-

১. পেঁয়াজ ছাড়া মাংস রান্না
মাংস সাধারণত পেঁয়াজ সহযোগেই রান্না করা হয়। তবে পেঁয়াজ ছাড়াও আপনি রান্না করতে পারবেন। এতে স্বাদের খুব বেশি তারতম্য হবে না। মাংস রান্নার বেশ কিছুক্ষণ আগে অন্যান্য মসলা মাখিয়ে মেরিনেট হতে দিন। সম্ভব হলে কিছুটা টক দইও যোগ করতে পারেন। এতে আরও বেশি সুস্বাদু হবে। মেরিনেটের জন্য এছাড়াও ব্যবহার করতে পারেন রসুন বাটা, আদা বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং অন্য সব মসলা। মাংসের সঙ্গে পেঁপে দিলেও ঝোল গাঢ় হয়।

২. পেঁয়াজ ছাড়া খিচুড়ি রান্না
শীতের সময়ে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় বাজারে। রঙিন সেসব সবজি দিয়ে সুস্বাদু সবজি খিচুড়ি তৈরি করতে পারবেন সহজেই। সব সময় পেঁয়াজ সহ রান্না হয় বলে এটি না দিয়েও যে খিচুড়ি রান্না করা যায় এবং তাতে স্বাদে খুব একটা পার্থক্য ধরা পড়ে না, সেটি হয়তো আপনি জানেন না। চাল, ডাল, সবজি, রসুন, জিরা, মরিচ, হলুদ, লবণ, তেল, আদা ও গরম মসলা দিয়ে রেঁধে ফেলুন সুস্বাদু সবজি খিচুড়ি।

৩. পেঁয়াজ ছাড়া সবজি রান্না
শীত যেহেতু সবজির মৌসুম তাই হাত বাড়ালেই নানা ধরনের সবজি পেয়ে যাবেন। সেসব সবজির স্বাদও অপূর্ব। এগুলো রান্না করতে পারবেন পেঁয়াজ ছাড়াও। কয়েক রকমের সবজি পরিমাণমতো কেটে ধুয়ে নেবেন। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে কালো জিরা ফোড়ন দেবেন। এবার তাতে সবজির টুকরাগুলো এবং হলুদ, লবণ ও কাঁচা মরিচ দিয়ে একটু বেশি আঁচে অনবরত নাড়তে থাকবেন। এতে সবজি নিচে লেগে যাবে না এবং বেশি তাপের কারণে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আবার সবজির রংও অটুট থাকবে। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামাতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০