বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ জানুয়ারি ২০২৪, ৫:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ৯জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ উপজেলায় সশস্ত্র বাহিনীর একটি ব্যাটালিয়ন, ১০ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন র‌্যাব, ৭ হাজার পুলিশ ও ১৪ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

ইতোমধ্যে জেলার সকল কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস জানায়, জেলার চারটি সংসদীয় আসনের ৬০২টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৭১৮টি বুথে ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন ভোটার ভোট দেবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২জন এবং ৮জন স্বতন্ত্র প্রার্থীসহ ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার হুমায়ুন কবির জানান, ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রিডাইডিং অফিসাররা কেন্দ্রগুলো প্রস্তুত করেছেন। সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০