বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৭ জানুয়ারি ২০২৪, ৯:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার ৬০২টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ৬০২টি ভোট কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ভোট গ্রহণ শুরু হয়। প্রচণ্ড শীত উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে। এছাড়া ভোট কেন্দ্রগুলো ঘিরে প্রার্থী ও সমর্থকদের বেশ ভীড় পরিলক্ষিত হয়েছে।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস জানায়, জেলার চারটি সংসদীয় আসনের ৬০২টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৭১৮টি বুথে ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন ভোটার ভোট দেবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২জন এবং ৮জন স্বতন্ত্র প্রার্থীসহ ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ৯জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ উপজেলায় সশস্ত্র বাহিনীর একটি ব্যাটালিয়ন, ১০ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন র‌্যাব, ৭ হাজার পুলিশ ও ১৪ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!