বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ মার্চ ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুশ্চিন্তা দূর করার কিছু সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক: আমাদের সবার জীবনই কম-বেশি দুশ্চিন্তায় পরিপূর্ণ। কিন্তু দুশ্চিন্তায় বিপর্যস্ত হয়ে পড়ে থাকলে জীবনের চলার গতি মন্থর হয়ে পড়ে।
তাই যত দ্রুত সম্ভব স্ট্রেস কাটিয়ে ওঠা উচিত।

আপনি জানেন কি, দুশ্চিন্তা অনাকাঙ্ক্ষিত ওজন বৃদ্ধিরও অন্যতম কারণ? অতিরিক্ত স্ট্রেসের কারণে আমাদের শরীর থেকে কর্টিসল নামক হরমোন নিঃসৃত হয়, যা আমাদের ক্ষুধা বৃদ্ধির জন্য দায়ী। এ কারণে, হার্টের বিভিন্ন সমস্যা কিংবা স্ট্রোক পর্যন্ত হতে পারে। চলুন তবে দুশ্চিন্তা দূর করার কিছু সহজ উপায় জেনে নিই।

নিঃশ্বাস নিন
এক থেকে আট পর্যন্ত গুনুন এবং সেই সঙ্গে নিঃশ্বাস নিন। কিছুক্ষণ নিঃশ্বাস ধরে রাখুন, অতঃপর ছেড়ে দিন। এই অনুশীলনের মাধ্যমে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং ধকল কমবে।

স্ট্রেচ করুন ও সঠিকভাবে বসুন
কর্মক্ষেত্রে কাজের ফাঁকে ফাঁকে হাত-পা স্ট্রেচ করুন এবং সঠিকভাবে বসার অভ্যাস রপ্ত করুন। এতে করে আপনার শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার পেশী রিল্যাক্সড হবে। ডানে-বামে ধীরে ধীরে মাথা ঘোরান এবং পায়ের বুড়ো আঙুল স্পর্শ করার চেষ্টা করুন।

চা পান করুন
ধকল কমানোর জন্য এক কাপ চায়ের কোনো তুলনা হয় না। সবুজ চায়ে ‘থিয়ানিন’ নামক অ্যামিনো এসিড আছে যা আপনার ক্লান্তি কমিয়ে দেয় অনেকখানি। এতে করে আপনি শান্তিতে ঘুমাতে এবং কাজ করতে পারবেন। আপনি চাইলে গরম চা পান না করে ‘আইস টি’ উপভোগ করতে পারেন।

সুগন্ধি মোমবাতি জ্বালান
অ্যারোমাথেরাপি ধকল কমাতে অনেকাংশে সাহায্য করে থাকে। কাজের ফাঁকে কিংবা বিশ্রামের সময় সুগন্ধি মোমবাতি জ্বালাতে পারেন। স্ট্রেসের কারণে যদি আপনার অতিরিক্ত খাবার প্রবণতা থাকে তবে বাম পাশের নাক চেপে ধরে মোমবাতির ঘ্রাণ নিন। এতে করে, দুশ্চিন্তা এবং অতিরিক্ত ক্ষুধা দুই-ই দূর হবে।

ঘুমানোর আগে ইলেকট্রনিক্স ডিভাইস দূরে রাখুন
পর্যাপ্ত না ঘুমনোর কারণে আপনি বিপর্যস্ত হতে পারেন। অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। তার আগে অবশ্যই মোবাইল ফোন এবং টেলিভিশন বন্ধ রাখুন। শান্তিতে থাকার জন্যে ঘুম খুব জরুরি।

ঘুমের নিজস্ব পদ্ধতি তৈরি করুন
ঘুমের আগে একটি রুটিন তৈরি করে নিতে পারেন। যেমন- কর্মক্ষেত্র থেকে বাড়িতে ফেরার পর পরই গোসল সেরে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিন। একটি বই পড়তে পড়তে কিংবা হালকা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে পারেন।

মাথার কাছে সুগন্ধি হ্যান্ড-লোশন রাখতে পারেন যা আপনাকে ঘুমের জন্যে পুরোপুরি তৈরি করে দেবে। ঘুমের সময় চোখে আই-মাস্ক পরিধান করতে পারেন। এটি আলো থেকে চোখকে নিরাপদ রাখবে এবং নিরবচ্ছিন্নভাবে ঘুমাতে সাহায্য করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১০

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১১

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

১২

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

১৩

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১৪

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

১৬

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

১৭

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

১৮

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

১৯

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

২০
error: Content is protected !!