বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ মার্চ ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঙালি অভিনেত্রীকে উপহার পাঠালেন দীপিকা

বিনোদন ডেস্ক: মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আনুষ্ঠানিক ঘোষণার পর স্বামী রণবীর সিংকে সঙ্গে নিয়ে উড়ে যান গুজরাতের জামনগরে।
সেখানে অনন্ত অম্বানী- রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহ অনুষ্ঠানে চুটিয়ে মজা করেন কয়েকটা দিন। কিন্তু, মুম্বাইয়ে ফিরতে না ফিরতেই ব্যাগ ভর্তি উপহার পাঠালেন বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে।

অভিনেত্রী নিজেই সামাজিকমাধ্যমে সেই উপহারের ছবি পোস্ট করে বিষয়টি জানান। একইসঙ্গে ধন্যবাদও জানিয়েছেন দীপিকাকে।

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। টলিউডের পাশপাশি বলিউডেও রীতিমতো যোগাযোগ রয়েছে তার। গেল কয়েক বছরে বেশ কিছু কাজও করেছেন সেখানে। তিনি টলিপাড়ার একমাত্র অভিনেত্রী, যিনি শাহরুখ খান, সালমান খানের সঙ্গেই ডাক পান বাবা সিদ্দিকির তারকাখচিত ইফতার পার্টিতে। এবার নারী দিবসে ঋতাভরীর জন্য একগুচ্ছ উপহার পাঠালেন দীপিকা।

কিন্তু কী ভাবে হল ঋতাভরী-দীপিকার বন্ধুত্ব? পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যমকে ঋতাভরী বলেন, আমাদের আসলে বন্ধুত্ব নেই। আমার সঙ্গে একবার দেখা হয়েছিল দীপিকার। তাও আবার ২০১৮ সালে পরিচালক-প্রযোজক দীনেশ বিজনের বিয়েতে। তখন কথা হয়, তারপর শুক্রবার এমন একটা উপহার পেয়ে ভীষণ খুশি।

ঋতাভরী আরও বলেন, আসলে দীপিকার প্রসাধনী প্রতিষ্ঠান নারী দিবস উপলক্ষে এমন কিছু নারীকে উপহার পাঠাতে চেয়েছে, যারা নিজ নিজ ক্ষেত্রে ভালো কাজ করেছেন। সেই উদ্দেশ্যেই আমার সঙ্গে যোগাযোগ করেন তারা। প্রথমে আমি ভেবেছিলাম, হয়তো আমার স্টোরিতে তার প্রসাধনীর বিজ্ঞাপনের জন্য কিছু লিখতে হবে। তবে তেমন কিছুই না। একদম নিঃস্বার্থ উপহার এটা।

এদিকে সামাজিকমাধ্যমে ঋতাভরী লেখেন, আমি ভীষণ খুশি। পাশাপাশি এটাও মনে হচ্ছে, দীপিকার মতো এমন একজন তারকাও নতুন প্রজন্মের জন্য ভাবছেন এবং তাদের উৎসাহিত করছেন। আসলে অন্য যে সব তারকার এমন প্রসাধনী ব্র্যান্ড রয়েছে, তারা হালকা করে এ কথা ছুঁয়ে যান, যাতে তাদের প্রচারটা হয়। দীপিকা একেবারেই সে রকম নন। আমি এটাই শিখলাম তার কাছ থেকে যে, সব কিছু জীবনে নিজের লাভের জন্য নয়, অন্যদের উৎসাহ দেওয়াটাই বিশালতার লক্ষণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০