বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৮ মে ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে

সুলতান শাহাজান: কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে উপজেলা দুটির ভোট গ্রহণ শুরু হয়। ভোটারদের দীর্ঘলাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা গেছে। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।

শ্যামনগরের নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটগ্রহণকে ঘিরে কেন্দ্রগুলোতে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।

বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা নাজমা আক্তার বলেন, কোনো সমস্যা নেই। বাধা বিঘ্নও নেই। সকাল সকাল ভোট দিতে এসেছি। বাড়ি যেয়ে রান্না করবো।

শ্যামনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈদ-উজ্জামান (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বাংলা (ঘোড়া) ও শ্যামনগর পূজা উপযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. কৃষ্ণপদ মন্ডল (হেলিকপ্টার)।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার ২ লাখ ৮৮ হাজার ৪৬৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ১৭১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪২ হাজার ২৯২জন। এছাড়াও হিজড়া ভোটার রয়েছে ৩জন।

এদিকে, কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী (ঘোড়া) এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান সুমন (আনারস)। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী রয়েছেন।

উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২লাখ ৪৭ হাজার ৮১৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ২৫ হাজার ৪১৬জন, নারী ভোটার রয়েছেন ১লক্ষ ২২ হাজার ৩৯৫ জন এবং হিজড়া সম্প্রদায়ের ২জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!