বাংলাদেশ, রবিবার, ২১ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১১ মে ২০২৪, ৫:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদে আসছে ‌‘ময়ূরাক্ষী’

বিনোদন ডেস্ক | অবশেষে আসছে ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‌‘ময়ূরাক্ষী’। সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ ১১ মে শনিবার নিজ ফেসবুকে একটি পোস্টার পোস্ট করে এই ঘোষণা দেন।

গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন ববি-দীপ জুটি। প্রেম আর প্রতারণার গল্পের এই চলচ্চিত্রটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তুরী চৌধুরীসহ আরও অনেকে।

সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, কোনাল, পুর্ণতা, তরসা, জাহিদ নীরব।

আজ ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো। এর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন এক সময়কার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন।

নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‌এরইমধ্যে সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য কয়েকটি তারিখ আমরা নির্ধারণ করেছিলাম। কিন্তু সময়গুলো ঠিক সিনেমাটির জন্য পারফেক্ট মনে হচ্ছিল না। ঈদে সবাই একটা ফেস্টিভ মুডে থাকে। তাই আমরা এই সময়টা বেছে নিয়েছি। আমরা চাই মানুষ আমাদের সিনেমাটা দেখুক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন

মিরপুরে আর্জেন্টিনার ৪০ ফুট দৈর্ঘ্যের জার্সিতে গিনেস রেকর্ডের স্বপ্ন

ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি মমিনুর রহমান মুকুল

কেশবপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

সাতক্ষীরার গ্রাহকরা দৈ‌নিক ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ী হ‌লে বছ‌রে বাঁচবে ৩০৪ কোটি টাকা

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

কুল্যা ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৬ নেতা-কর্মী গ্রেফতার

বিসিএস ভাইভায় ২০০ নম্বর নয়, ১০০-ই বহাল থাকছে: সংসদে প্রতিমন্ত্রী

১০

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়লেন শান্ত-তাইজুলরা

১১

সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন

১২

টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ

১৩

মা হতে চলেছেন সামান্থা

১৪

গ্রেপ্তার হওয়া সেই ব্যবসায়ীকে বিয়ের কথা অস্বীকার করলেন ববি

১৫

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে অস্ট্রেলিয়াকে ১১০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

১৬

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৬

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!