বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ এপ্রিল ২০২৩, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে মোঃ আফজাল হোসেন মানিক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও ৪ বছর বয়সী শিশুসন্তান গুরুতর আহত হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যার আগে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন মানিক সদর উপজেলার কুশখালি ইউনিয়নের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মোটরসাইকেলে বাঁশদহা থেকে তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। এসময় বৃষ্টি নামলে মোটরসাইকেলের চাকা স্কিড করে দ্রুতগামী মাইক্রোবাসটির সামনে পড়ে যায়। ঘটনাস্থলেই মানিক চাকার নিচে পিষ্ট হয়ে মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই রাস্তা দিয়ে নিয়মিত ইটভাটার ট্রাক মাটি বহন করে থাকে। এসব মাটি ট্রাক থেকে ছিটকে রাস্তায় পড়ে জমে যায় আর বর্ষা হলেই তার ওপর দিয়ে যানবাহন চলাচল করা কঠিন হয়ে পড়ে। এ ব্যাপারে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

২

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

৩

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

৪

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৬

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৭

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৮

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৯

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১০

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

১১

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

১২

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১৩

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১৪

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১৫

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৬

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৭

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৮

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৯

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

২০