বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ সেপ্টেম্বর ২০২৪, ২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে শ্যামনগরে প্রতীকী জলবায়ু ধর্মঘট

সুলতান শাহাজান/এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগরে ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের দাবিতে জলবায়ু ধর্মঘট কর্মসূচি পালন করেছে তরুণ জলবায়ু কর্মীরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) শ্যামনগর সরকারি মহসিন কলেজের শহীদ মিনারের পাদদেশে ইসলামিক রিলিফের সহযোগিতায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এই কর্মসূচি পালন করে।

এসময় জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ ও এলএনজি আমদানির ওপর দেশের নির্ভরতা কমানোর দাবি জানান জলবায়ু কর্মীরা।

পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য বিদ্যুতে রূপান্তর প্রক্রিয়ায় ন্যায্যতা বজায় রাখা ও বিদ্যুৎ এবং জ্বালানি মহাপরিকল্পনা ২০২৩ সংশোধনের দাবি জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের ইকোমেন প্রকল্পের সাতক্ষীরা জেলা সমন্বয়ক হাফিজুর রহমান হাফিজ, সমন্বয়ক ইমাম হোসেন, সদস্য শামিম হোসেন, সদস্য রায়হান হোসেন, সদস্য সুমাইয়া কামাল, আবুজার, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার আসাফুর রহমান প্রমুখ।

ধর্মঘট চলাকালে তরুণ জলবায়ু কর্মীরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিপর্যয়কর প্রভাবের কারণে বিশ্ব এখন সংকটপূর্ণ সময় পার করছে। উন্নত দেশগুলোকে প্যারিস জলবায়ু চুক্তি মেনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখতে হবে।পাশাপাশি বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানি ব্যবসায় বিনিয়োগ না করে কার্বন নিঃসরণ হ্রাসে এখনই উদ্যোগী হতে হবে। সরকার এবং বিনিয়োগকারীদের অবশ্যই ক্ষতিকারক জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে জলবায়ু বিধ্বংসী কার্যকলাপের জন্য দায় নিতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।

এসময় নানা স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করে তরুণরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০