বাংলাদেশ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৬ মে ২০২৩, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনায় সেফটি ট্যাংকে প্রাণ গেল ২ শ্রমিকের

ডেস্ক রিপোর্ট: খুলনায় একটি বাড়ির সেফটি ট্যাংকি থেকে সাদ্দাম হোসেন (২৮) ও নাজির সরদার (২৫) নামের দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ মে) দুপুর সাড়ে ৩টার দিকে খালিশপুর শিশু পার্কের সামনের ১৯ নম্বর সড়কে লাল হাসপাতাল মোড়ের একটি বাড়ির সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা বলেন, সকালে তাইজুল ইসলামের বাড়িতে কাজে আসে ২ শ্রমিক। তারা দুপুরে সেফটি ট্যাংকের মধ্যে নামে। সেখানে বিষাক্ত গ্যাসে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গিয়াস বলেন, শ্রমিকরা নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের সেন্টারিংয়ের কাঠ খুলতে তারা সেখানে নামেন। এর কিছু পর তারা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় তাদের মরদেহ সেখান থেকে বের করা হয়। তাদের সঙ্গে আরেকজন শ্রমিক ছিলেন। তিনিও অসুস্থ হয়ে পড়েন। তিনি সুস্থ হলে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নিহত শ্রমিকদের মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কা‌লিগ‌ঞ্জে সেফ‌টি ট‌্যাং‌কে নে‌মে অ‌ক্সি‌জেন সংক‌টে প্রাণ গেল দুইজ‌নের, আ/হ/ত ১

১

অবৈধ অনুপ্রবেশ রোধে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি

২

পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো ‌দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসব

৩

সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন

৪

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত ২

৫

বিপদে অন্যের পাশে দাঁড়ানোর অমূল্য প্রতিদান

৬

শরীরে ট্যাটু, অজু হবে?

৭

প্রথিতযশা সাংবাদিক আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন আজ

৮

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

৯

মারা গেছেন অভিনেতা সোহেল খান

১০

১৬ ডিসেম্বর হাসিনার ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

রয়টার্সের প্রতিবেদন/১৬ ডিসেম্বর সরকারি বিমানে বাংলাদেশে ফিরেতে চান শেখ হাসিনা

১২

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৩

সাতসকালে পরপর দুইবার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

১৪

সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

১৫

কালিগঞ্জে হাতে-কলমে জলবায়ু সহনশীল চাষাবাদের পাঠ

১৬

পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

১৭

সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

১৮

হঠাৎ কেন ‘রাজনৈতিক প্রতিপক্ষ’ ইমরান খানের মুক্তি চাইছেন বিলাওয়াল ভুট্টো?

১৯

‎বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু : প্রকৃতি ও প্রযুক্তির সেতুবন্ধন || ‎তারিক ইসলাম

২০
error: Content is protected !!