বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ ডিসেম্বর ২০২৪, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একফ্রেমে মেহজাবীন-ফারিণ, সূচনা ব্যতিক্রমী উদ্যোগের

ডেস্ক রিপোর্ট: সময়ের আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। নির্মাতাদের কাছে সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেত্রীদের মধ্যেও তারা অন্যতম।

বছরের বেশিরভাগ সময় শুটিং করে কাটাতে হয় তাদের। লাইট-ক্যামেরা-অ্যাকশনের ছেড়ে ফুরসত পেলে একসঙ্গে ঘুরতে বের হয়ে যান তারা।

রোববার (০১ ডিসেম্বর) মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণকে একসঙ্গে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল।

এদিন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ব্যতিক্রমী এক ইকর্মাস প্রতিষ্ঠান পাইকারী.কম.বিডি-র ব্যতিক্রমী আয়োজন ‘মেম্বারশিপ প্রোগ্রাম’-এ গ্র্যান্ড লঞ্চিং সিরোমনি অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন জননন্দিত এই দুই অভিনেত্রী।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন ছিলেন বিনোদন জগতের তারকা ব্যক্তিত্বরা, তেমন আমন্ত্রিত হয়েছে উৎসুক ক্রেতাসাধারণ ও পাইকারি.কম.বিডি-র বর্তমান মেম্বাররাও। গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে তাদের এক ব্যতিক্রম উদ্যোগ মেম্বারশীপ প্রোগ্রামের শুভ সূচনা ঘোষণা করে।

মূলত বিনা লাভে পণ্য বিক্রি করা একটি প্রতিষ্ঠান। এই শ্লোগানকে সামনে রেখে পরিচালিত এই প্রতিষ্ঠান পাইকারি.কম.বিডি-র প্রধান নির্বাহী কর্মকর্তা নাবির হোসেন। তার সূচনা বক্তব্যে বলেন, শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণের মেম্বারশীপ ফি দিয়েই যে কেউ পাইকারি.কম.বিডি-র মেম্বার হয়ে যেতে পারবে। আর শুধুমাত্র মেম্বারই এক্সক্লুসিভলি পাবেন আমাদের প্রতিষ্ঠান থেকে বিনা লাভে বিক্রি হওয়া পণ্য কেনার সুযোগ। শুধুমাত্র এককালীন মেম্বারশীপ ফি প্রদান করেই একজন মেম্বার সারা বছর পাবেন বিনা লাভে বিক্রিত পণ্য কেনার সুবিধা।

এই উদ্যোগের প্রংশসা করে মেহজাবীন তার এক মন্তব্যে বলেন, অনলাইনে কেনাকাটাতো সবাইকে করতেই হয়। আপনারাও নিশ্চয়ই করেন। কিন্তু অনলাইনে বিনা লাভে কেউ পণ্য বিক্রি করছে, এটা সত্যিই ব্যতিক্রম! এরকম বিদেশে শুনেছি, আমাদের দেশে এমন উদ্যোগে নেওয়ায় পাইকারি.কম.বিডি-র প্রশংসা করতেই হয়।

অন্যদিকে তাসনিয়া ফারিণ বলেন, আমি এখন পর্যন্ত এমন কোনও প্রতিষ্ঠানের কথা শুনিনি যারা লাভ ছাড়া পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। পাইকারী.কম.বিডি গ্রাহকদের একটু স্বস্তি দেওয়ার জন্য বিনা লাভেই পণ্য বিক্রি করছে!

বিজ্ঞাপনী সংস্থা হেডকোয়ার্টার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনায় আয়োজিত এই ইভেন্টটি সঞ্চালনা করেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা এফ এস নাইম। তার সহযোগিতায় ছিলেন আরেক অভিনেত্রী সারা আলম। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ব্যতিক্রমী উপস্থাপন ভঙ্গির জন্য খ্যাত আলোচিত গায়ক আলী হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

২

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

৪

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৬

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

৭

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

৮

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৯

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১০

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১১

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১২

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি, ২য় থেকে ৯ম পর্যন্ত পরীক্ষা

১৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

১৪

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

১৯

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

২০