বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ ডিসেম্বর ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অভিনয়কে পেশা হিসেবে নিতে চাননি কেন মেহজাবীন

বিনোদন ডেস্ক: আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী অভিনীত ছবি ‘প্রিয় মালতী’। এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রীর। গত রোববার রাতে ‘প্রিয় মালতী’র মুক্তি উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেহজাবীন। সেখানে নিজের ক্যারিয়ার ও সিনেমা নিয়ে কথা বলেন তিনি।

অনেকেরই হয়ত অজানা ছিল, ক্যারিয়ারের শুরুর দিকে মেহজাবীনের উচ্চারণ সমস্যা থাকায় বেশ বেগ পেতে হয়েছে। এর ফলে একরকম অভিনয় জগৎ থেকে সরেই আসতে চেয়েছিলেন অভিনেত্রী। আত্মবিশ্বাস না থাকায় পেশা হিসেবে অন্তত অভিনয়কে ধরে রাখবেন না বলে ইচ্ছে জাগে- সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন মেহজাবীন।

অভিনেত্রীর কথায়, ‘শৈশব-কৈশোর কেটেছে দেশের বাইরে। তাই বাংলায় দুর্বল ছিলাম। ক্যারিয়ারের শুরুর দিকে উচ্চারণ সমস্যার কারণে অভিনয়ে অনেক বেগ পেতে হয়েছে। ঠিকমতো স্ক্রিপ্ট পড়তে পারতাম না। আমি চাইতাম কেউ আমাকে স্ক্রিপ্ট পড়ে শোনাক, সেটাই আমার জন্য সহজ হবে। উচ্চারণ সমস্যা ঠিক করার চেষ্টা করেছি। অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা ছিল না এক সময়। কিন্তু যখন ঠিক করলাম অভিনয়ে নিয়মিত হব, তখন আর থেমে থাকিনি।’

সংবাদ সম্মেলনের এই আয়োজনে চমক হিসেবে ছিল মেহজাবীনের উপস্থাপনা। মূল আয়াজনটি তিনি নিজেই পরিচালনা করেন, দেন স্বাগত বক্তব্য, আলোচনার মাধ্যমে সিনেমাটির নানা দিক তুলে আনেন অভিনেত্রী।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ‘প্রিয় মালতী’র নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আদনান আল রাজীব, অন্যতম প্রযোজক রেদওয়ান রনি, অভিনেতা আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট।

এক যাপিত জীবনের গল্প নিয়ে নির্মিত ‘প্রিয় মালতী’। সিনেমায় নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় তার নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন–মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। বিয়ে বার্ষিকী উপলক্ষ্যে নৌকাতে ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেওয়া, স্বামী–স্ত্রীর খুনসুটি– সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১১

শুভশ্রীর মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, খোঁচা-সমালোচনা

১২

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা!

১৩

ধুলিহরের ১০ মেধাবী শিক্ষার্থী পেল নতুন বাইসাইকেল

১৪

কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির কর্মী সম্মেলন

১৫

কন্যাশিশুর নিরাপত্তা মানেই ভবিষ্যতের নিরাপত্তা || খান মোঃ আবু হাসান

১৬

সেনা নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান

১৭

লঙ্কানদের কাছে ৬৩ রানে হার, হাতছাড়া হলো ব্রোঞ্জও

১৮

সাতক্ষীরায় চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

২০