বাংলাদেশ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২২ ডিসেম্বর ২০২৪, ৩:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সাদপন্থীদের বিচারের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: ইজতেমার মাঠে হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সাতক্ষীরা শহরের নিউ মার্কেটস্থ শহীদ স. ম. আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা উলামা পরিষদ এবং তৌহিদি জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উলামা পরিষদ সাতক্ষীরা সদর থানা শাখার সভাপতি মুফতি সাইফুল্লাহ রহমানির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল খালেক, তাবলীগের শুরায়ী নিজামের সাথী ও মাদ্রাসার মুহতামিম মুফতি মহসিন, মাদ্রাসার শিক্ষক মাওলানা আসলাম হুসাইন, সাতক্ষীরা জজকোর্ট মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ, তাবলীগের শুরায়ী নিজামের সাথী মুস্তাকুর রহমান দারা, শুরায়ী নিজামের সাথী মাওলানা মোখলেসুর রহমান, শিক্ষক মাওলানা মুজাহিদুল ইসলাম হাবিবী, সাতক্ষীরা মারকাজের সাবেক জেলা আমির ও বর্তমান ফয়সাল প্রফেসর হাবিবুর রহমান, সাতক্ষীরা থানা মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ, শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম, সেখানে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। কিন্তু সাদপন্থীরা ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ধর্মের পবিত্রতা ক্ষুণ্ন করছে। সম্প্রতি টঙ্গীর বিশ্ব ইজতেমায় সাদপন্থীদের নৃশংস হামলায় চারজন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আমরা এই বর্বরতার সুষ্ঠু বিচার দাবি করছি।

বক্তারা আরও উল্লেখ করেন, এটা কোনো নতুন ঘটনা নয়। ২০১৮ সালেও সাদপন্থীরা ইজতেমার ময়দানে নারকীয় তাণ্ডব চালিয়েছিল। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি, বয়োবৃদ্ধ মুরুব্বি এবং মাদ্রাসার ছাত্রদের ওপর নির্মম আক্রমণ চালিয়ে তারা ইজতেমা ময়দানকে রক্তাক্ত করেছিল। এসব কর্মকাণ্ড ইসলাম এবং তাবলীগের প্রকৃত বার্তার সম্পূর্ণ বিপরীত।

মানববন্ধনে বলা হয়, সাদপন্থীরা তাবলীগের সুনামকে ক্ষুণ্ন করছে। বক্তারা সরকারের কাছে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।

মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প: নিহত বেড়ে ১৩২, জরুরি অবস্থা জারি

এসএসসি-সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

ওয়েস্ট ইন্ডিজের দুঃসংবাদে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ ‘নিশ্চিত’

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই দিল্লিতে কেন ত্রিবেদী?

নলতা ডায়াবেটিক হাসপাতাল কল্যাণ সমবায় সমিতির বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

খেশরার কলাগাছি গ্রামে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

সাতক্ষীরা জেলা এনসিপির কমিটি প্রত্যাখ্যান, গণপদত্যাগের হুশিয়ারি

দেবহাটায় এসএসসিতে পাসের হার ৬১.০৮%, দাখিলে ৫২.২২% ও ভোকেশনালে ২৩.২৪%

সিলভার জুবিলি মডেল স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক বেলাল হোসাইনকে অভিনন্দন

সাতক্ষীরায় বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

১০

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প

১১

ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ, সরকারের সিদ্ধান্ত ‘চূড়ান্ত’

১২

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

১৩

ঋশিল্পীতে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

১৪

কয়রার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

১৫

বিল থেকে ছেলের নিথর দেহ উদ্ধার করলেন বাবা

১৬

আশাশুনিতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৭

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

১৮

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

১৯

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

২০
error: Content is protected !!