বাংলাদেশ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৪, ৬:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জ ঙ্গি ছি ন তা ই ও পুলিশ হ ত্যা মামলার আসামিসহ ৭জনকে ফেরত দিয়েছে ভারত

বেনাপোল প্রতিনিধি: ভারতে পলাতক থাকা ময়মনসিংহের ত্রিশালে তিন জঙ্গি ছিনতাই ও পুলিশ হত্যা মামলার আসামি রহমতউল্লাহসহ ৭ বাংলাদেশিকে যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় তাদেরকে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ। হস্তান্তরের পর রহমতউল্লাহসহ ৭জনকে বেনাপোল বন্দর থানায় পুলিশ হেফাজতে পাঠানো হয়।

রহমতউল্লাহর সঙ্গে ভারতের কারাগারে থাকা আরও ৬জনকে দেশে ফেরত আনা হয়েছে। ভালো কাজের প্রলোভনে অবৈধ পথে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হন তারা। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে আনা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূঞা বলেন, ফেরত আসা রহমতউল্লাহর বিরুদ্ধে নারায়ণগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাঁকে নারায়ণগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২ এপ্রিল রাজধানী ঢাকার দারুসসালাম থানা ও ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশাল থানায় হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিদের একজন রহমতউল্লাহ। জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ও পুলিশ সদস্য হত্যার ঘটনার পর তিনি পালিয়ে ভারতে অবস্থান নেন। পরে সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠান ভারতের আদালত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসন্ধানে বাংলাদেশ সরকার রহমতউল্লাহর ভারতে আটকের বিষয়টি নিশ্চিত হয়। পরে দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে তাঁকে ফেরত আনা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ২০১২ সালে ঢাকা-ময়মনসিংহ সড়কে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রকাশ্যে প্রিজন ভ্যানে গুলি চালিয়ে ও বোমা মেরে তিন জেমএমবি সদস্যকে ছিনিয়ে নেন তাঁদের সহযোগীরা। এ সময় সন্ত্রাসীদের গুলিতে পুলিশের এক সদস্য নিহত ও একজন উপপরিদর্শকসহ (এসআই) দুই পুলিশ সদস্য আহত হন।

অন্য ৬জনকে বেসরকারি একটি উন্নয়ন সংস্থার জিম্মায় পাঠানো হয়েছে। পরিবারের স্বজনদের কাছে তাদের তুলে দেওয়া হবে। ফেরত আসা ৬জনের মধ্যে একজন নারী ও পাঁচজন পুরুষ। তাদের মধ্যে পাঁচজনের বাড়ি পটুয়াখালী ও একজনের বাড়ি দিনাজপুরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের ২ আদালত চত্বরে ৩ ককটেল বিস্ফোরণ

১

মানবতার দেয়াল স্থাপন

২

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

৩

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৪

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৫

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৬

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৮

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৯

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

১০

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১১

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১২

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১৩

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৪

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৫

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৬

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৭

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৮

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৯

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

২০