বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ জানুয়ারি ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সচিবালয়ের সামনে ৪৩তম বিসিএসে বাদ পড়ারা, আবেদন দিলেন সচিবের কাছে

ডেস্ক রিপোর্ট: ৪৩তম বিসিএসে একবার গেজেটভুক্ত হয়েও পরে যাচাই-বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া প্রার্থীরা নিয়োগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আবেদন দিয়েছেন।

এর আগে বুধবার সকালে সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীরা। পরে তাদের চারজন দুপুর আড়াইটার পর জনপ্রশাসন সচিবের দপ্তরে গিয়ে সবার আবেদন পৌঁছে দেন।

বিকেল ৪টার দিকেও বাদ পড়া অর্ধশতাধিক প্রার্থী সচিবালয়ের সামনে অবস্থান করছিলেন। নিয়োগের দাবিতে তারা সচিবালয়ের সামনে মানববন্ধনও করেন।

৪৩তম বিসিএসে উত্তীর্ণ এক হাজার ৮৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গত সোমবার গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ১৫ অক্টোবর এই বিসিএসে দুই হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছিল। পরে ৪৩তম বিসিএসের গেজেটভুক্তদের যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

দ্বিতীয় দফার যাচাই-বাচাইয়ে ১৬৮ জন প্রার্থী বাদ পড়েন। এরাই এখন নিয়োগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!