বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২ জানুয়ারি ২০২৫, ৬:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬৪ ভারতীয় জেলে

আলী আজীম, মোংলা (বাগেরহাট): বাংলাদেশে এক মাস ১৬ দিন কারাভোগ শেষে নিজ দেশে ফিরেছেন ৬৪ জন ভারতীয় জেলে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) জেল থেকে ছাড়া পেলে পুলিশ তাদের মোংলায় নিয়ে আসে। সেখান থেকে ভারতীয় পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

মোংলা থানা পুলিশ জানান, গত ১৭ অক্টোবর বঙ্গোপসাগরে ৪টি ট্রলারসহ বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে ৬৪জন ভারতীয় জেলে। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে তাদের আটকের পর পুলিশে দেওয়া হয়। পরে মামলা দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়। ৪৬ দিন কারাভোগের পর ছাড়া পেলে পুলিশ তাদের মোংলা নিয়ে আসেন। বিকেলে তারা ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ-চব্বিশ পরগনার কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা কাকদ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা।

জেলেদের নিতে আসা স্বজনরা জানান, দিক ভুল করে ভারতীয় জেলেরা এদেশের জলসীমায় চলে আসলে তাদের আটক করে। পরে ভারত-বাংলাদেশের সমঝোতায় মামলা প্রত্যাহার করে নেওয়ায় এক মাস ১৬ দিন পর তারা ছাড়া পেয়েছেন।

মোংলা থানার এসআই হাদিউজ্জামান হাদী বলেন, ভারতীয় জেলেদের আটকের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছিল। বৃহস্পতিবার তারা জেল থেকে ছাড়া পাওয়ার পর তাদের আমরা তাদের মালামাল বুঝিয়ে দিয়েছি। এ কার্যক্রমের সঙ্গে কোস্ট গার্ডও ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুল‌কে এম‌পি পদ ছাড়‌তে বল‌লো জামায়াত

এবার ইসি আনোয়ারুল বললেন ‘তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে’

আগামী বছরের প্রথমেই ইউপি নির্বাচন

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতা

গাজী নজরুল পদ হারালে এমপি নির্বাচন করবেন হিরো আলম

‎’বহিপীর’ থেকে সাতক্ষীরা-৪: ধর্ম, ক্ষমতা ও নারী শোষণের সমীকরণ || ‎তারিক ইসলাম

গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে

আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

দেবহাটায় ৩ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা

১০

তালায় নারী অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সম্মেলন

১১

ইতালিতে বনি আমিনকে পেটালেন প্রবাসী যুবকরা

১২

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংলাপ

১৩

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

১৪

গোপালগঞ্জ আদালতে নারী আইনজীবীর মাথা ফাঁটালেন বিচারক

১৫

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের

১৬

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

১৭

শ্যামনগরে ৩৮৫০ কেজি শামুক জব্দ

১৮

কালিগঞ্জে সরকারি কাজে বাধা, এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

১৯

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা

২০
error: Content is protected !!