বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ জানুয়ারি ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিবি গার্লস হাইস্কুলে তারুণ্যের মেলায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়োদ্দীপ্ত উচ্ছ্বাস

oplus_0

ডেস্ক রিপোর্ট: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে সাতক্ষীরা সদর উপজেলার ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে তারুণ্য মেলা-২০২৫।

সোমবার (১৩ জানুয়ারি) ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে আয়োজন করা হয় এ মেলা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্কুলের শিক্ষার্থীরা মেলায় হাজির করে হারিয়ে যাওয়া প্রাচীন ঐতিহ্যের শত সামগ্রী। হারিকেন, টেমি, দেলকো, ঢেঁকি, রেডিও, যাঁতি, হামানদিস্তা, হ্যাজাক, অচল মুদ্রা, নকশীকাঁথাসহ বিভিন্ন পিতল-কাসার তৈজসপত্র নজর কাড়ে দর্শনার্থী ও অতিথিদের। এছাড়া মাটির তৈরি তৈজসপত্রের সমাহার লক্ষ্য করা যায় মেলায়। মেলায় ৬টি পৃথক স্টলে তুলে ধরা হয় এসব হারিয়ে যাওয়া গৌরবময় ঐতিহ্য। মেলার নান্দনিক আয়োজনের পাশাপাশি ছিল সুর ও ছন্দের আবেশভরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, গান আর অভিনয়ে মুগ্ধ হন অতিথিগণ।

বিদ্যালয়ের সুসজ্জিত ক্যাম্পাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলুর শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম ফিতাকেটে উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনের পর অতিথিগণ মেলার স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন স্টলের আতিথেয়তা গ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক এমএ মাজেদ, শামিম রেজা রাজু, সাবেক বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হামিদ বাবু, সাবেক অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, শামীমা আক্তার, অরুণ কুমার মন্ডল, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, খালেদা খাতুন, আসমাতারা জাহান, গীতা রানী সাহা, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, শাহানারা খাতুন, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, লুৎফর রহমান, লুৎফুন নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০