বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৮ জানুয়ারি ২০২৫, ১০:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শীতের সুস্থতায় মসলা

লাইফস্টাইল ডেস্ক: তবে ঘরে বসেই এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এজন্য আপনাকে হাতের কাছের মসলার বাক্সটি খুলতে হবে। মসলা আপনার রান্নাকে সুস্বাদু ও সুগন্ধি করার পাশাপাশি বিভিন্ন ধরনের সংক্রমণ থেকেও রক্ষা করে।

গবেষণায় দেখা গেছে, মসলা মস্তিষ্কের বিকাশেও ভূমিকা রাখে। আসুন জেনে নিই এই শীতে কিভাবে একবার রান্নাঘরে ঢুঁ মেরেই নিজেকে সুরক্ষিত রাখবেন।

মৌরী
মৌরী ভিটামিন ‘এ’, ভিটামিন ‘সি’ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় গুরুতর গলার সমস্যা ও ঠাণ্ডাজনিত সমস্যায় বিশেষভাবে কার্যকর। ছত্রাক ও ব্যাকটেরিয়া বিরোধী সক্ষমতা থাকায় শীতের ঋতুতে এটি ফ্লু ও ভাইরাসজনিত সংক্রমণ থেকে আপনাকে দূরে রাখবে। দুটি মৌরী বীজ ১৫ মিনিট পানিতে সেদ্ধ করে চা বানিয়ে নিন। এতে কয়েক ফোঁটা মধু যোগ করুন। দিনে তিনবার এই চা পান করুন।

স্যাফরন
স্যাফরন আপনার রান্নায় চমৎকার রং যোগ করার পাশাপাশি এর বেশকিছু উপকারিতা রয়েছে। যদি আপনি তাৎক্ষণিকভাবে ঠাণ্ডার সমস্যা থেকে মুক্তির উপায় খোঁজেন তাহলে দুধে স্যাফরনের কয়েকটি আঁশ যোগ করে আপনার কপালে লাগান। এই কৌশলটি ঠাণ্ডার চিকিৎসার জন্য নিশ্চিতভাবে কার্যকরী।

হলুদ
শীতকালে প্রত্যেকদিন এক গ্লাস হলুদ দুধ আপনার ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে দেবে ও বিভিন্ন ধরনের ভাইরাসের সংক্রমণ থেকে আপনাকে সুরক্ষিত রাখবে। হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ব্যাকটেরিয়া ও প্রদাহবিরোধী উপাদান বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।

মেথি
আপনি কি লাড্ডু পছন্দ করেন? তাহলে মেথি, আদা, মৌরী ও গুড় দিয়ে লাড্ডু বানিয়ে ফেলুন। মেথি অ্যান্টিভাইরাল উপাদানে ভর্তি থাকে এবং ভাইরাস মেরে ফেলার ক্ষমতা থাকায় এটি গলা ব্যথা কমাতে পারে।

জায়ফল
এই মসলাটি মিষ্টি জাতীয় খাবারের স্বাদ বৃদ্ধিতে ব্যবহার করা হয়। এর শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ইমিউন সিস্টেমকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। এক কাপ গরম দুধে জায়ফল গুঁড়া, কিছু ফোঁটা মধু ও থেতলানো এলাচ যোগ করে খেলে শীতকালীন সমস্যাগুলো থেকে মুক্ত থাকতে পারবেন।

গোলমরিচ
এই মসলায় বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বিপাকে সাহায্য করে। তাই স্বাস্থ্য সুরক্ষায় এই চমৎকার মসলাটি আপনার খাদ্যতালিকায় রাখুন।

লবঙ্গ
এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। একইসঙ্গে এটি প্রদাহবিরোধী, অ্যান্টিসেপটিক ও দাঁত ভালো রাখে। ওষধিগুণ থাকায় এটি বিশ্বব্যাপী রান্নাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এলাচ
এলাচে রয়েছে খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তের দূষণ কমায় ও হজমে সহায়তা করে। এতে ভিটামিন ‘সি’ ও অন্য পুষ্টিগুণ রয়েছে। শীতের দিনে এক কাপ এলাচ চা আপনার মুড ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট।

দারুচিনি
দারুচিনির স্বাস্থ্যগুণ অনেক। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্য নিরাময় বৈশিষ্ট্য আছে। এটি আপনার ইমিউন সিস্টেমকে বাড়িয়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে পারে। গরম পানিতে এক চিমটি দারুচিনি গুঁড়ার সঙ্গে এক চা চামচ মধু শীতের সকালের মহৌষোধ হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

১০

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১১

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১২

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১৩

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৪

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৫

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৬

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৭

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৮

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৯

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

২০
error: Content is protected !!