বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৩০ জানুয়ারি ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তুরাগ তীরে আমবয়ানে শুরু ৫৮তম বিশ্ব ইজতেমা

ডেস্ক রিপোর্ট: টঙ্গীর তুরাগ তীরে লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের (২০২৫ সালের) বিশ্ব ইজতেমা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমা।
তিনি উর্দু ভাষায় আমবয়ান করেন। এরপর বাংলায় তরজমা করবেন মাওলানা জুবায়ের। প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমার আয়োজক শুরায়ি নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা।

সরকারিভাবে শুক্রবার (৩১ জানুয়ারি) ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও তাবলীগ জামাতের হিসেবে দিন ও তারিখ পরিবর্তন হয় প্রতিদিন মাগরিবের পর। সেই হিসেবে আজ থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

পুলিশ ও ইজতেমার আয়োজকরা জানায়, এ বছর প্রথমবারের মতো তিন পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রতিবছর দুই পর্বে অনুষ্ঠিত হতো বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের দুইপক্ষের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণে এ বছরই প্রথম তিন পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এ বছর প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমার আয়োজন করছেন শুরায়ি নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা। এ উপলক্ষে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানের দেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছে।

গত দুইদিন ধরে আসতে থাকে মুসল্লিরা। বৃহস্পতিবার বিকেলের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইজতেমার ময়দান ও আশেপাশের এলাকা। ইজতেমা উপলক্ষে পুলিশ প্রশাসন এবার নিরাপত্তা জোরদার করেছে। সিসি ক্যামেরা, ড্রোন, চেকপোস্টসহ ডিবি পুলিশের টহল বাড়িয়েছে পুলিশ। পুলিশের পাশাপাশি রয়েছে র‌্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এছাড়াও মুসল্লিদের চিকিৎসার জন্য রয়েছে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প।

আগামী ২ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব। এরপর ৩ ফেব্রুয়ারি থেকে শুরায়ি নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা দ্বিতীয় পর্বেও অংশ নেবে। এরপর ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে মাওলানা জুবায়ের অনুসারীদের বিশ্ব ইজতেমা। পরে তারা প্রশাসনের কাছে ইজতেমা ময়দান হস্তান্তর করবেন।

এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।

মাওলানা জুবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা উর্দু ভাষায় আম বয়ান করেন। এর মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমা আনুষ্ঠানিকতা। শুরায়ি নেজাম অনুসারীদের আয়োজনে ইজতেমায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন। এছাড়াও মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন জানান, এ বছর বিশ্ব ইজতেমার নিরাপত্তা বেশি জোরদার করা হয়েছে। এবছর ইজতেমায় নিরাপত্তায় ৭ হাজার পুলিশ সদস্য থাকবে। এছাড়াও আইনশৃঙ্খলা অন্যান্য বাহিনীর সদস্যরাও নিরাপত্তায় কাজ করবে। এ বছর সিসি ক্যামেরা, মোবাইল কোর্ট, ড্রোন ও পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। তবে ইজতেমায় অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরা ও মরুকরণ যেভাবে বিপর্যয় ডেকে আনে || সোহাগ হোসেন

‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

১০

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

১১

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১২

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১৩

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১৪

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৫

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৬

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৭

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৮

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৯

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

২০