বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ মার্চ ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়: এএফপিকে নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট: শেখ হাসিনার পতনের পর আইনশৃঙ্খলা রক্ষা করতে এখনো সমস্যার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তাই এমন পরিস্থিতিতে একটি নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়। সংবাদমাধ্যম এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা বলেন।

নাহিদ বলেন, নির্বাচন পেছানোর জন্য আমরা ষড়যন্ত্র করছি বলেও প্রায়ই আমাদের অভিযুক্ত করা হয়। তবে তা সত্য নয়।

এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে আমরা আশা করেছিলাম যে পুলিশিং ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিছুটা উন্নতি হয়েছে, তবে তা যথেষ্ট নয়। বর্তমান পরিস্থিতিতে একটি জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে আমি মনে করি না।

২৬ বছর বয়সী নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এখন তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিয়ে এনসিপির নেতৃত্ব দিচ্ছেন। সাবেক এই উপদেষ্টা বলেন, আমরা যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। তবে বর্তমান আইনশৃঙ্খলা ও পুলিশিং ব্যবস্থার অধীনে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। নির্বাচনের আগে একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ।

তবে শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বাংলামোটরে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, গতকালের রয়টার্সের ইন্টারভিউ নিয়ে ভুল অনুবাদ হয়েছে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি বলেছি যে এ বছর নির্বাচন করা সম্ভব নয়, আমি ঠিক এই ভাবে কথাটা বলিনি।

তিনি বলেন, আমি বলেছিলাম, এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা,পুলিশ যে রকম নাজুক অবস্থায় আছে, এরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক কঠিন হবে। এই পুলিশ প্রশাসনের সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিনের নেই। তাদের সক্ষমতা পরীক্ষা হয়নি দীর্ঘদিন ধরে। সে জায়গায় আমরা বলেছি, আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে পুলিশিং যে ব্যবস্থা আছে, আইনশৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটা অবশ্যই উন্নত করতে হবে।

তিনি বলেন, সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো, বিভিন্ন সামাজিক শক্তি যারা রয়েছে তাদেরকেও এগিয়ে আসতে হবে। সহযোগিতা করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১০

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১১

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১২

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৪

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৫

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৮

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৯

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

২০