
কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে।
বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ ক্যাম্পাসে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।
সকাল ৭টায় কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বিজয়স্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কেশবপুর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ন্যাশনাল প্রেস সোসাইটি ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৮টায় উপজেলা পাবলিক ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। এসময় সাথে ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
পরে প্যারেড অধিনায়ক উপ-পুলিশ পরিদর্শক আবীর হোসেনের নেতৃত্বে পুলিশ বাহিনী, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, সরকারি, আধা সরকারি স্কুল-কলেজ এবং গার্লস গাইড কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এবং উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমগ্র অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) খান শরীফুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর করির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী পেশাজীবী সংগঠনের সভাপতি ওজিয়ার রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকেয়া বেগম, উপজেলা তথ্য অফিসার আব্দুস সামাদ, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল ইসলাম, সম্রাট হোসেন প্রমুখ।
মন্তব্য করুন