বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ এপ্রিল ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে গাঁজা সেবনের সময় সমন্বয়কসহ ৪ শিক্ষার্থী গ্রেফতার

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে গাঁজা সেবন করার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনিরামপুরের এক সমন্বয়কসহ ৪ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার মধ্যকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনিরামপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সমন্বয়ক তাজওয়ার রহমান তাহমিদ (২২), একই গ্রামের আশরাফ আলীর ছেলে মোর্তুজা (১৮), ইকরামুল ইসলামের ছেলে রেদোয়ান ইসলাম (২২) ও সাখাওয়াত হোসেনের ছেলে ফরহাদ হোসেন (১৯)।

থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার চারজন শুক্রবার বিকেলে কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের জাহাঙ্গীর এর মাছের ঘেরের পাড়ে বসে গাঁজা সেবন করছিলেন। এলাকাবাসী গাঁজা সেবন করা অবস্থায় তাদের আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-১৬।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, গাঁজা সেবন করার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনিরামপুরের এক সমন্বয়কসহ গ্রেফতার ৪ শিক্ষার্থীকে শনিবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০