বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৬ এপ্রিল ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাতক্ষীরাবাসীর ভূমিকা প্রশংসনীয়: এসপি মনিরুল ইসলাম

oplus_2

সুলতান শাহাজান, শ্যামনগর: ৫ আগস্ট পরবর্তী সময়ে আইন-শৃঙখলা পরিস্থিতির উন্নয়নে দেশের ৬৪টি জেলার মধ্যে সাতক্ষীরা দৃষ্টান্ত স্থাপন করেছে। এলাকার মানুষের ধর্মপরায়ণতা ও সৃজনশীল মানসিকতার কারণে এমনটা সম্ভব হয়েছে। এ জনপদে অবস্থানরত প্রত্যেক ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহনশীলতা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনগণ ও প্রশাসনের সম্মিলিত চেষ্টা একইভাবে অব্যাহত থাকলে দেশের মধ্যে সাতক্ষীরা তথা শ্যামনগর একটি মডেল জনপদে পরিণত হতে পারে।

শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় শ্যামনগর থানা মসজিদ ও মাদ্রাসার বহুতল বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এসব কথা বলেন।

উপস্থিত মুসল্লী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার মানুষ ছাড়াও মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, প্রতিটি মানুষ ধর্মীয় অনুশাসন মেনে চললে জীবন সুন্দর হয়ে যায়। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে কাজ করে এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়টি ব্যক্তি জীবনে চর্চা করে তাহলে জীবনে কোন সমস্যা থাকে না। উন্নয়নের মাধ্যমে উক্ত মসজিদ ও মাদ্রাসা এলাকার সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গভীর ভাতৃত্ববোধ তৈরী করবে উল্লেখ করে তিনি সার্বিক আইন শৃঙ্খলার আরও উন্নতি ঘটানোসহ মাদকমুক্ত সমাজ গড়তে সকলের ভূমিকা রাখার আহবান জানান।

মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি ও শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ, বিএনপি নেতা ড. মনিরুজ্জামান, এস.এম আফজালুল হক প্রমুখ।

সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কশিমনার (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান, বিএনপি নেতা শেখ লিয়াকত আলী বাবু, সোলায়মান কবীর, শ্যামনগর সরকারি মহসীন কলেজের প্রভাষক মোঃ সিদ্দিকুল ইসলাম বকুল প্রমুখ।

আলোচনা শেষে মসজিদ ও মাদ্রাসার বহুতল বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। এসময় দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল খালেক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০