বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৯ এপ্রিল ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে আ’লীগের দোসর, বাতিলের দাবিতে বিক্ষোভ

রিজাউল করিম: সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নে বিএনপির সার্চ কমিটিতে আওয়ামী লীগের দোসরদের অন্তর্ভুক্তির অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরার নিউমার্কেটস্থ শহীদ স. ম আলাউদ্দীন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটাগাছা হাটের মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক আহবায়ক মোঃ শের আলী, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন রাজু প্রমুখ।

বক্তারা এসময় অভিযোগ করে বলেন, বিএনপির সার্চ কমিটিতে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের অনেকেরই ৫ আগস্টের আগে আন্দোলন সংগ্রামে খুঁজে পাওয়া যায়নি। এমনকি গত ১৭ বছরেও তারা বিএনপির কোন কর্মসূচিতে ছিলেন না। আওয়ামী লীগের দোসর, চোরাকারবারী ও বিএনপির আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিল না তাদের নিয়েই এই সার্চ কমিটি গঠন করা হয়েছে।

বক্তারা অবিলম্বে সার্চ কমিটি বাতিলের দাবি জানান।

এদিকে, গত ২৮ এপ্রিল সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর বিএনপি ঘোষিত সার্চ কমিটি নিয়ে সোস্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সার্চ কমিটি নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে লিখিতভাবে প্রমাণাদিসহ ৩০ এপ্রিল রাত ৮টার মধ্যে জমা দেওয়ার জন্য আহবান জানানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার দেয়াল স্থাপন

১

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

২

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৩

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৪

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৫

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৬

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৭

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৮

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

৯

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১০

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১১

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১২

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৩

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৪

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৫

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৬

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৭

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৮

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

১৯

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

২০