বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৮ মে ২০২৫, ৪:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাওয়া রোডে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৪

ডেস্ক রিপোর্ট: মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া একপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। নিহত চারজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, এই চারজন হাসপাতালে আসার আগেই মারা গেছে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর ফারুক চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এদিকে হাইওয়ে হাসাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মাওয়া নিমতলা এলাকায় একটি অ্যাম্বুলেন্সকে বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যায়। আর অ্যাম্বুলেন্সে থাকা আহতদের বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেলে কেউ মারা গিয়েছে কি না বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান। পাশাপাশি অ্যাম্বুলেন্স ও বাস পুলিশ হেফাজতে আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০