বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৭ জুলাই ২০২৫, ৯:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো গণস্বাস্থ্য কলেজ অব ফিজিওথেরাপি

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দীর্ঘ ছয় বছর প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো গণস্বাস্থ্য কলেজ অব ফিজিওথেরাপি।

সোমবার (৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ পরিদর্শকের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে রিপোর্ট সাপেক্ষে কলেজের প্রস্তাবিত নাম ‘গণস্বাস্থ্য সমাজভিত্তিক ফিজিওথেরাপি কলেজ’ সংশোধন করে ‘গণস্বাস্থ্য সমাজভিত্তিক কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স’ নামে অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে বিএসসি ইন ফিজিওথেরাপি প্রোগ্রামে ৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করার অনুমতিও প্রদান করা হয়েছে।

তবে কলেজ কর্তৃপক্ষকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করে তা বিশ্ববিদ্যালয়কে অবহিত করার জন্য বলা হয়েছে। এসব শর্ত পূরণ সাপেক্ষে চলতি শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুরু করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর ধরে গণস্বাস্থ্য কলেজ অব ফিজিওথেরাপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির জন্য অপেক্ষা করছিল। অধিভুক্তির মধ্য দিয়ে কলেজের শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সাবেক শিক্ষার্থী ওমর ফারুক বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের প্রিয় ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যারের প্রতিষ্ঠানটি দীর্ঘ ৬ বছর বন্ধ ছিল। আজ সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। নতুন করে আবার শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে এই প্রাঙ্গণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১০

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১১

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১২

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৩

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৪

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৫

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৬

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১৭

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১৮

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৯

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

২০
error: Content is protected !!