
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
শনিবার বিকালে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে প্রথমবারের মতো উৎসবমূখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, উপজেলা অতিরিক্ত মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, শার্শা থানার ওসি (তদন্ত) শাহ্ আলম, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এসএম শাখির উদ্দিন, একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষকগণ।
অনুষ্ঠানে ১৬৪ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মন্তব্য করুন