বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ আগস্ট ২০২৫, ৩:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানে আলেমদের আত্মত্যাগ স্মরণে যশোরে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আলেম-ওলামাদের আত্মত্যাগ স্মরণে যশোরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, খতমে কোরআন, দোয়া মাহফিল ও সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে এ আয়োজনে অংশ নেন জেলার বিভিন্ন উপজেলার আলেম-ওলামা, ইমাম-মুয়াজ্জিন ও বিশিষ্টজনেরা। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুফতি মো. মহিউদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার সোলায়মান হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) খান মো. মাসুম বিল্লাহ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি বীরত্বপূর্ণ অধ্যায়, যেখানে আলেম-ওলামারা জাতির দিকনির্দেশক হিসেবে সামনে এগিয়ে আসেন। তাঁদের আত্মত্যাগ এ জাতির আত্মপরিচয়ের অংশ হয়ে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. নাজমুল হাসান ফারুকী। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের পেছনে আলেম সমাজের ভূমিকা অনস্বীকার্য। শহীদ আলেমদের আত্মত্যাগ আমাদের ইতিহাসের অহংকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. ইকরামুল ইসলাম শাওন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাস্টার ট্রেইনার মো. আশরাফ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিল্ড সুপারভাইজার মো. মাসুম বিল্লাহ। এ সময় জেলার বিভিন্ন উপজেলার অসহায়দের মাঝে যাকাতের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের হিসাবরক্ষক মো. অয়ালিউর রহমান, এলডিএ মো. শাহাদাত হোসেন, বিক্রয় সহকারী নজরুল ইসলাম, এলডিএ জি. এম. মনিরুজ্জামান এবং জেলার বিভিন্ন উপজেলার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেম-ওলামাগণ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!