

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মূনা আফরিন প্রধান অতিথি হিসেবে এসব হুইল চেয়ার হস্তান্তর করেন।
এসময় ক্লিনিক ফিজিওথেরাপিস্ট ডা. প্রজ্ঞা পারমিতা রায়, ফিজিওথেরাপির কনসালট্যান্ট ডা. বাপি সুব্রত কবি শেখর, টেকনিশিয়ান মোঃ শরিফুল ইসলাম, চায়না পারভিন লোপা উপস্থিত ছিলেন।
এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ সোলায়মান হোসেন এবং বিক্রয় সহকারী মোঃ নজরুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
হুইলচেয়ার পেয়ে অনুভূতি ব্যক্ত করে আসমা খাতুন বলেন, জন্মগত প্রতিবন্ধী হয়ে এতদিন কষ্টের মধ্যে দিন কাটিয়েছি। সংসারে একমাত্র ছেলে অষ্টম শ্রেণীতে পড়ে। স্বামী নেই, সংসার চালাতে অনেক কষ্ট হয়। জীবনে এই প্রথম সরকারি উদ্যোগে হুইলচেয়ার পেলাম, আমি খুব খুশি।
মন্তব্য করুন