বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ আগস্ট ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি কর্মীদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে বললেন সাবেক এমপি হাবিব

রিজাউল করিম: বিএনপি কর্মীদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে নির্দেশনা দিয়েছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

শনিবার (২৩ আগস্ট) বিকালে কলারোয়ার কয়লা ইউনিয়ন পরিষদের হলরুমে ও সন্ধ্যায় লাঙ্গলঝাড়া বাজারে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত পৃথক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি দলীয় কর্মীদের প্রতি এই আহবান জানান।

এ সময় তিনি বলেন, আপনারা মনে রাখবেন শুধু বিএনপির ভোটে কিন্তু আমরা নির্বাচিত হতে পারবে না। সাধারণ জনগণের ভোটেই আমাদের নির্বাচিত হতে হবে। আজকের সম্মেলনের মাধ্যমে যারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ও যারা ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন, আপনাদেরকে প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চেয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে।

কয়লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমান ও লাঙ্গলঝড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু বকর সিদ্দিকী স্ব স্ব ইউনিয়নের সম্মেলনে সভাপতিত্ব করেন।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় সম্মেলন দুটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, কলারোয়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, কলরোয়া উপজেলা বিএনপির সাবেক মুখপাত্র রইস উদ্দিন, আশরাফ হোসেন, রবিউল ইসলাম রবি, শেখ আব্দুল কাদের বাচ্চু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০