বাংলাদেশ, রবিবার, ০৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৯ আগস্ট ২০২৫, ৯:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে গাঁজা সেবনে বাধা, হামলার শিকার এক ব্যক্তি

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নে গাঁজা সেবনে বাধা দেওয়ায় শফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগরদাঁড়ি ইউনিয়নের মধু পল্লীর দক্ষিণ পাশে সঞ্জয়ের দোকানের সামনে প্রতিদিন সন্ধ্যায় কয়েকজন যুবক প্রকাশ্যে গাঁজা সেবন করে। এ নিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। মঙ্গলবার রাতে শফিকুল ইসলাম প্রকাশ্যে গাঁজা সেবনের প্রতিবাদ করলে আসাদ, রাসেল, লক্ষ্য, জয়, অলক, বিল্লাল ও নাঈমসহ কয়েকজন মিলে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তার চোখ ও মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরদাঁড়ি ছাত্রাবাসের পেছনে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র মাদক সরবরাহ করে আসছে। তাদের পৃষ্ঠপোষকতায় এলাকায় গাঁজা সেবনকারীদের উৎপাত বেড়েই চলেছে।

এ বিষয়ে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শামীম হোসাইন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এলাকায় মাদকচক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন

ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ওয়ানডে ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে রশিদের ৬ উইকেটের ‘হ্যাটট্রিক’

শিশু রায়য়ানের পাশে দাড়ালেন আলফা, অন্যদেরও এগিয়ে আসার আহবান

প্লাস্টিকের পানির ট্যাংক বিতরণ, কতটা টেকসই সমাধান? || এস এম জান্নাতুল নাঈম

বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সরদার নুরুল আমিন

ঈশ্বরীপুরে ৫০ হাজার দেশীয় বীজ রোপণ

গ্রাম্য চিকিৎসকের চেম্বারে পাইলসের অপারেশনের প্রস্তুতি, ইনজেকশনের পর রোগীর মৃত্যু

লিওনেল মেসির বাবা আর নেই

১০

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১১

‘হাসিনা কার্ড’ খেলবেন, আবার বন্ধুত্বও চাইবেন—এভাবে সম্পর্ক হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘আমি তাদের হাতেনাতে ধরেছিলাম’, দুই প্রাক্তন স্বামীকে নিয়ে শ্বেতা

১৩

তিন কারিগরের হাতে চার মাসে বোনা জামদানিতে জয়া আহসান

১৪

মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়ে ৮৯ রানের জয় এইচপির

১৫

সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা

১৬

তালায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

১৭

নিশ্চিত হাম ও উপসর্গে আরও চারজনের মৃত্যু

১৮

চিঠি নিয়ে হাতেনাতে ধরা, কী করেছিলেন সাই পল্লবীর বাবা-মা?

১৯

তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

২০
error: Content is protected !!