বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৬ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় অসময়ের সিম চাষে সাফল্য

এস এম নাহিদ হাসান: তালা উপজেলার তেঁতুলিয়া বাজারের পাশ দিয়ে হাঁটলেই চোখে পড়ে সবুজের সমারোহ। সারি সারি বাঁশের মাচায় ঝুলে আছে সিমের লতা। লতার ফাঁকে ফাঁকে ঝুলছে সাদা আর হালকা বেগুনি রঙের ফুল। সকালে হালকা বাতাসে দুলতে থাকা এসব ফুল দূর থেকেই জানান দেয়—এ মাঠে অল্পদিনের মধ্যেই ঝুলে পড়বে টগবগে সবুজ সিম।

এই ক্ষেতই বদলে দিয়েছে তালা উপজেলার কৃষক আব্দুস সালামের জীবন। মৌসুমের আগে সিম আবাদ করে তিনি পেয়েছেন সাফল্য। শীত মৌসুমে সিম চাষে সরবরাহ বেড়ে দাম কমে যায়। তাই কয়েক বছর আগে তিনি সাহস করে অসময়ে সিম চাষ শুরু করেন। এখন ফুলভরা ক্ষেত দেখে তার মুখেও ফুটে উঠেছে তৃপ্তির হাসি।

তিন বিঘা জমিতে সিম চাষ করেছেন তিনি। ইতোমধ্যে তিন দফায় বিক্রি করেছেন সিম। যা এখন পাইকারি বাজারে কেজিপ্রতি ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিদিন তার জমিতে কাজ করছেন ছয়জন শ্রমিক।

সালামের ক্ষেত দেখে আশপাশের অনেক কৃষকও এখন অসময়ে সিম আবাদে আগ্রহী হচ্ছেন। স্থানীয়রা বলছেন, এভাবে মৌসুমের আগেই আবাদ করলে যেমন দাম ভালো মেলে, তেমনি গ্রামীণ শ্রমজীবী মানুষেরও কাজের সুযোগ তৈরি হয়।

কৃষি কর্মকর্তারা বলছেন, সব খরচ বাদ দিয়েও এবার সালাম দুই থেকে তিন লাখ টাকা লাভ করবেন।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, এ বছর উপজেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে অসময়ের সিম চাষ হয়েছে। কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা আশা করছি কৃষকরা ভালো দাম পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১০

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১১

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১২

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৪

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৫

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৮

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৯

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

২০