বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে একই পরিবারের তিনজনকে অজ্ঞান করে লুট

কেশবপুর(যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলায় একই পরিবারের তিনজনকে অজ্ঞান করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় গৃহকর্তা মহাসিন মোল্লা (৪০), তার স্ত্রী রাবেয়া খাতুন (৩৫) ও মেয়ে তানিশা (৮) অসুস্থ হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসিন মোল্লার বাড়িটি কিছুটা নির্জন জায়গায় হওয়ায় রাতে ঘটনাটি ঘটলেও আশপাশের কেউ টের পাননি। সোমবার সকালে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে দেখতে পান কেউ বারান্দায়, কেউ ঘরের ভেতরে ও কেউ আঙিনায় অচেতন অবস্থায় পড়ে আছে। পরে তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনজনের মধ্যে স্ত্রী ও শিশু কন্যার জ্ঞান ফিরলেও মহাসিন মোল্লা এখনো অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!