বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে বৃদ্ধ মাকে পিটিয়ে হত্যার অভিযোগ, মেয়ে-জামাইসহ ৪ জনের নামে মামলা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: তুচ্ছ ঘটনা ও পারিবারিক কলহের জের ধরে ফাতেমা বেগম নামে এক বৃদ্ধকে বেধড়ক পিটিয়ে হত্যা করে পালিয়েছে তার মেয়ে-জামাই-নাতীরা।

নিহত ফাতেমা বেগম কালিগঞ্জ উপজেলার কাক শিয়ালী গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কাকশিয়ালি গ্রামে তাকে মারপিটের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফাতেমা বেগমকে তার বোন সেলিমা বেগম উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক তপন কুমার হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠান।

এ ঘটনায় নিহতের বোন সেলিনা বেগম বাদী হয়ে রাতেই ফাতেমা বেগমের মেয়ে, জামাতা, নাতিসহ ৪ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৪।

জানা গেছে, ফাতেমা বেগমের সঙ্গে তার মেয়ে খালেদা বেগমের পারিবারিক কলহ চলে আসছিল। রোববার খালেদা, স্বামী আফজাল, মেয়ে সাজোদা, সুমাইয়া এবং ছেলে আব্দুল্লাহকে নিয়ে বৃদ্ধ ফাতেমার বাড়িতে আসে। কলহের এক পর্যায়ে ফাতেমা বেগমকে লাঠি দিয়ে তার মেয়ে-জামাতা ও নাতি-নাতনিরা পিটাতে পিটাতে রাস্তার ধারে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে ফাতেমা বেগমকে তার বোন সেলিনা বেগম উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনার পর হতে আসামিরা পলাতক রয়েছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১০

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১১

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১২

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৩

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৪

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

১৫

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

১৬

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৭

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

১৮

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

১৯

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

২০
error: Content is protected !!