বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাটকেলঘাটায় শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার অভিযোগ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার পাটকেলঘাটায় শান্তিপূর্ণ মানববন্ধনে প্রকাশ্য হামলার অভিযোগ উঠেছে। আর এ হামলা চালিয়েছে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রার্থী হাসানুর রহমান হাসানের পরিবার। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় পাটকেলঘাটা বাজারের পাঁচ রাস্তার মোড়ে এঘটনা ঘটে।

মানববন্ধনে আগতরা জানান, মানববন্ধনরত প্রতিবাদকারীদের উপর চড়াও হয়ে হাসানের স্ত্রী রুবি খাতুন, ভাবি লিপি খাতুন এবং সহযোগী আয়শা খাতুন ব্যানার ও প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলে এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে মানববন্ধন পণ্ড হয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হাসানুর রহমান হাসান ও তার পরিবার আগেও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়েছে এবং স্বেচ্ছাসেবক দল নেতা শাহিনুর কবির ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে। গত শনিবার (৬ সেপ্টেম্বর) জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহিনুর ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় হাসানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় জমি নিয়ে বিরোধ, হামলা ও শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। শাহিনুরের বাবা লিয়াকত গাজী অভিযোগ করেছেন, হাসান সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠজন হওয়ায় ক্ষমতার দাপটে ধরাছোঁয়ার বাইরে। এই রাজনৈতিক যোগসূত্রই কি তার অপরাধের রক্ষাকবচ এমন প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে।

এদিকে, বিকেলে পাটকেলঘাটার পাঁচরাস্তার মোড়ে ‘পাটকেলঘাটাবাসী’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে শান্তি ও সুবিচার চাওয়া হয়েছিল। মানববন্ধনের শুরুতেই হামলাকারীরা প্রতিবাদকারীদের ওপর চড়াও হয়, ব্যানার ও প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলে।
হামলার পর স্থানীয়রা দ্রুত থানা পুলিশকে অবগত করার চেষ্টা করেন। একাধিকবার ফোন করলেও পুলিশ কোনো সাড়া দেয়নি। স্থানীয়রা প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা ।

ঘটনাস্থলে উপস্থিত পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিনসহ একাধিক সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী বলেন, প্রকাশ্য হামলার পরও পুলিশকে একাধিক বার জানানো হলেও ঘটনাস্থলে পুলিশ আসেননি, এমনকি জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল দিলেও পুলিশ আসেনি। পুলিশের নীরবতা সহিংসতাকে উৎসাহিত করেছে।

এদিকে, হামলার পর ভুক্তভোগী পরিবার পাটকেলঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পুনরায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা জানিয়েছেন, এখনও তাদের ওপর রাজনৈতিক প্রভাব ও প্রকাশ্য ভয় অব্যাহত রয়েছে।

তারা এসময় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনাসহ হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ পুরো এলাকায় বিষয়টি নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মুকিত খান বলেন, মানববন্ধনে হামলার ঘটনায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোন অপরাধীকে ছাড় দেবো না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০