বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩ অক্টোবর ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোলে কিশোরকে অপহরণ, নির্যাতনের পর চোখবাঁধা ছবি পাঠিয়ে মুক্তিপণ দাবি

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে ইদ্রিস আলী (১৫) নামে এক মোটর মেকানিককে অপহরণ করে আটকে রেখে অমানবিক নির্যাতন চালিয়ে একটি ছবি পাঠিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। ভুক্তভোগী পরিবারের ধারণা কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে অপহরণ করেছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পরে পরিবারের জেম্মায় ছেড়ে দেয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ইদ্রিস আলীকে একটি বদ্ধ ঘরে চোখ বেঁধে ফেলে রাখার ছবি পাঠিয়ে মুক্তিপণ চায় অপহরণকারীরা।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কাজের উদ্দেশে বেনাপোলের ঘিবা গ্রাম থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি ইদ্রিস। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে বুধবার (১ অক্টোবর) থানায় অভিযোগ দেয়।

ইদ্রিসের বাবা আজিজুর রহমান জানান, সংসারের অভাব অনটনের কারণে তার ছেলে বেনাপোল বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে গত মাসে কাজ নেয়। গত সপ্তাহে ৩ দফা তার ছেলেকে বেনাপোল বাজারের মেয়র মার্কেটে ফেলে মারধর করে কিশোর গ্যাংয়ের ৮ থেকে ১০ সদস্য। পরে ছেলেকে আবারও তারা মারার হুমকি দেয়। এ অবস্থায় গত মঙ্গলবার সকালে সে বাড়ি থেকে বেরিয়ে কাজের উদ্দেশে বেনাপোল বাজারে যায়। কিন্তু দুপুরের পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় সে গ্যারেজে যায়নি। না পেয়ে পুলিশে অভিযোগ দেয়া হয়। হঠাৎ করে বৃহস্পতিবার বিকেলে ইদ্রিসের বোনের মোবাইলে ইদ্রিসের চোখবাধা অবস্থায় একটি নির্যাতনের ছবি পাঠিয়ে মুক্তিপণ চায় অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে সন্দেহভাজন তিন কিশোরকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা ইদ্রিসকে মারধরের ঘটনার সময় ছিলেন স্বীকার করলেও অপহরণের বিষয়ে তাদের কোনো হাত নেই বলে জানান। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!