বাংলাদেশ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ অক্টোবর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিবের ‘গোঁফ’ নিয়ে যতো আলোচনা-সমালোচনা

বিনোদন ডেস্ক: মেগাস্টার শাকিব খানের নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। অভিনেতার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর একটি ছবি সম্প্রতি তিনি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, ক্লিন শেভড লুকে আয়নার সামনে ধরা দিয়েছেন শাকিব, তবে শুধু রয়েছে মোটা গোঁফ।

প্রকাশের পরপরই ছবিটি নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। নেটিজেনদের অনেকেই শাকিবের এই লুককে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তুলনা করে কটাক্ষ করছেন।

একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘রণবীর কাপুর লুকিং কপি মেরে দিল, শাকিব খানকেও ধরতেও পারলো না কেউ!’ আরেকজনের তীর্যক মন্তব্য, ‘ভাই, একবার হলো সালমান খান, এখন হলো রণবীর কাপুর।’ অনেকেই অভিযোগ করছেন, শাকিব বলিউডের তারকাদের লুক অনুকরণ করছেন।

তবে এই আলোচনা-সমালোচনার মাঝে অভিনেতার পক্ষ নিয়ে পাল্টা জবাব দিয়েছেন শাকিব ভক্তরা। তাদের দাবি, শাকিব খানকে তার মতোই লাগছে। ভক্তরা মনে করিয়ে দিয়েছেন যে, এই লুকে শাকিব খানকে সর্বপ্রথম ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ওরা দালাল’ সিনেমাতেই দেখা গিয়েছিল। ২২ বছর আগের সেই লুকই যেন ফিরে এসেছে ‘সোলজার’-এর মাধ্যমে।

ফলে প্রশ্ন উঠেছে শাকিব কি সত্যিই রণবীর কাপুরের লুক ‘কপি’ করলেন? নাকি নিজের সিনেমার ক্যারিয়ারের পুরোনো লুকে নতুন করে চমক দিলেন ঢালিউড কিং? এই বিতর্ক আপাতত নেটদুনিয়ায় অব্যাহত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন কালিগঞ্জের

খোলপেটুয়া নদীর দখল দূষণ ও নাব্যতা পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

গ্রামীণ ব্যাংকের চন্দনপুর-কলারোয়া শাখার চার কর্মকর্তার ৩০ বছরের সাজা

সাংবাদিক লিটুর স্ত্রীর সুস্থতা কামনা

কালিগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজউদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

ভাইয়ের হাসপাতালে ভর্তির সংবাদ শুনে বড় বোনের মৃত্যু

১০

জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

১১

নলতায় ক্যাশলেস লেনদেনে পূবালী ব্যাংকের প্রচারাভিযান

১২

ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি ঘোষণা: জেলা-উপজেলা ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে যে আয়োজন

১৩

৪শ বছরের প্রাচীন সোনাবাড়িয়া মঠ রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ

১৪

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা সদর উপজেলার দাপুটে জয়

১৫

এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

১৬

গরু-ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল নারীর

১৭

কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৮

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

২০
error: Content is protected !!