বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৯ অক্টোবর ২০২৫, ১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, শিক্ষকদের আন্দোলন চলবে

ডেস্ক রিপোর্ট: বেতনের পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন ২০০০ হারে বাড়ি ভাড়া দেওয়ার সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা।

রোববার (১৯ অক্টোবর) প্রজ্ঞাপন জারির পর থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ২০ শতাংশ দেওয়ার দাবিতে স্লোগান দিচ্ছেন।

এছাড়া বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা ২০ শতাংশ দেওয়ার দাবিতে বক্তব্য দিচ্ছেন।

আজ শিক্ষকদের ভূখা মিছিল হওয়ার কথা রয়েছে। মিছিলে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষকরা শহীদ মিনারে জড়ো হচ্ছেন। তাদের হাতে থালা-বাটি দেখা গিয়েছে।

বাংলাদেশে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম বলেন, সরকার যে সিদ্ধান্ত দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে, তা আমরা মানি না। আমরা ২০ শতাংশ চাই। তার থেকে এক শতাংশ কম হলেও শিক্ষকরা মানবে না।

তিনি বলেন, আমাদের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য মন্ত্রণালয়ে গিয়েছে। সেখানে কী আলোচনা হয়, তা আমরা দেখব। তারপর আমাদের কর্মসূচি ঘোষণা হবে।

এদিকে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী প্রজ্ঞাপনের পর ফেসবুকে লেখেন, ‘৫% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার দেয়াল স্থাপন

১

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

২

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৩

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৪

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৫

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৬

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৭

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৮

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

৯

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১০

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১১

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১২

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৩

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৪

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৫

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৬

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৭

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৮

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

১৯

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

২০