

কয়রা (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চেয়ারম্যান আনোয়ার আল দীন বলেছেন, সুন্দরবন আমাদের গর্ব। এটিকে টিকিয়ে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সুন্দরবনকে রক্ষা করতে না পারলে এই অঞ্চলে মানুষের বসাবস অসম্ভব হয়ে পড়বে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বনে অবৈধ শিকার, বিষ দিয়ে মাছ ধরা, প্লাস্টিক বর্জ্য ও বনদস্যুতা রোধে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। এলাকার তরুণ সমাজ ও শিক্ষার্থীদের বন রক্ষায় সম্পৃক্ত করতে হবে।
রবিবার (১৯ অক্টোবর) বিকালে খুলনার কয়রা উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কয়রার মানুষের প্রাণের দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। কয়রা সদরে আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স করা হবে।
মতবিনিময় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম।
খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু, আবু সাইদ বিশ্বাস, পাইকগাছা বিএনপির আহবায়ক ডা. আঃ মজিদ, বিএনপি নেতা শেখ শামসুল আলম পিন্টু, কয়রার বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, শেখ সালাউদ্দিন লিটন, সরদার মতিয়ার রহমান, এফ এম মনিরুজ্জামান মনি, অ্যাড. মঞ্জুর আলম নান্নু, অধ্যাপক নজরুল ইসলাম, আঃ রহিম সানা, গাজী সিরাজুল ইসলাম, আঃ সামাদ রফিকুল ইসলাম, হাফিজুর, কোহিনূর আলম, রওশন মোল্যা, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, যুবদল নেতা ইহছানুর রহমান, আকবার হোসেন, হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ কাজল, আছাদুল ইসলাম, ইউনুস আলী, আনারুল ইসলাম ডাবলু, দেলোয়ার হোসেন, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, স্বেচ্ছাসেবক দল নেতা নুর ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান, আলমগীর হোসেন টিটু, ইমরান হোসেন প্রমুখ।
এর আগে বিকাল ৩টায় তিনি কয়রা উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মন্তব্য করুন