বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২১ অক্টোবর ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাণসায়ের খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরা ইয়ুথ অ্যালায়েন্সের ৭ দাবি

হাবিবুর রহমান সোহাগ: সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী প্রাণসায়ের খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে সাতক্ষীরা ইয়ুথ অ্যালায়েন্স।

মঙ্গলবার (২১ অক্টোবর) শহরের সুলতানপুরস্থ আজাদী সংঘের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি জানায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা ইয়ুথ অ্যালায়েন্সের সভাপতি মুশফিকুর রহমান।

এতে বলা হয়, ব্রিটিশ আমলে স্থানীয় জমিদার প্রাণনাথ রায়চৌধুরী শহরের উন্নয়ন ও কৃষিকাজের সুবিধার্থে ১৮৬০ থেকে ১৮৬৫ সালের মধ্যে প্রাণসায়ের খাল খনন করেন। এক সময় এটি মরিচ্চাপ ও বেতনা নদীর সঙ্গে সংযুক্ত হয়ে নৌযান চলাচল, সেচ ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো।

কিন্তু বর্তমানে খালটি দখল, আবর্জনা ফেলা, অবৈধ স্থাপনা নির্মাণ ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। সম্প্রতি খালের পানি প্রবাহ ফেরানো হলেও স্লুইসগেটের কারণে সংযোগ খালগুলোও মৃতপ্রায় অবস্থায় রয়েছে। এর ফলে শহরে জলাবদ্ধতা, দুর্গন্ধ ও মশা-বাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, প্রাণসায়ের খাল শুধু একটি জলাধার নয়, এটি সাতক্ষীরার ইতিহাস, সংস্কৃতি ও পরিবেশগত ভারসাম্যের প্রতীক। এই খালকে পুনরুদ্ধার করা মানে শহরের জীবনযাত্রা, অর্থনীতি ও পরিবেশ রক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করা।

সংবাদ সম্মেলনে প্রাণসায়ের খাল রক্ষায় সাতক্ষীরা ইয়ুথ অ্যালায়েন্স সাতটি দাবি তুলে ধরে।

এগুলো হলো খালের দুই পাড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজ বেষ্টনী তৈরি, খাল সংলগ্ন ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ, অবৈধ দখল উচ্ছেদ ও নিয়মিত মনিটরিং, যুব ও নাগরিক সমাজের অংশগ্রহণে তদারকি কমিটি গঠন, দূষণকারী কসাইখানা ও স্থাপনা স্থানান্তর, খালের সংযোগ পুনঃস্থাপন ও জনমত গঠন।

এ সময় সংগঠনটি জলবায়ু পরিবর্তনের কারণে শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি ও তালা উপজেলায় সুপেয় পানির সংকট মোকাবিলায় প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করারও আহ্বান জানায়। একই সাথে পানির বাণিজ্যিকীকরণ বন্ধ করে সকল মানুষের পানির অধিকার নিশ্চিত করার দাবি জানায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাণসায়ের খাল রক্ষায় ২৩ অক্টোবর নাগরিক কমিটি, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের অংশগ্রহণে ‘মুভমেন্ট কর্মসূচি’ পালন করা হবে। একই দিনে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি হোসেন আলী, যুগ্ম সম্পাদক কর্ন বিশ্বাস কেডি, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, সদস্য অর্পন বসু।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

১০

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

১২

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

১৪

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৫

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১৬

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১৭

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৮

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৯

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

২০
error: Content is protected !!