বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩১ অক্টোবর ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওমরাহ ভিসার মেয়াদ কমালো সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক: ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করলো সৌদি সরকার। আগামী সপ্তাহ থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

আল-অ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়, ভিসার নতুন মেয়াদ ইস্যুর তারিখ থেকে গণনা করা হবে। অর্থাৎ, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে কেউ যদি সৌদি আরবে প্রবেশ না করেন, তাহলে তার ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। নতুন এই বিধান আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে।

তবে মেয়াদ কমানো হলেও এতে ওমরাহ পালনকারীদের সৌদি আরবে থাকার সময়সীমায় কোনো প্রভাব পড়বে না। ভিসাধারীরা দেশটিতে পৌঁছানোর পর তিন মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন।

আরব উপদ্বীপজুড়ে শীতের আমেজ শুরু হওয়ায় বিপুল সংখ্যক মুসলমান সৌদি আরবে ছুটছেন ওমরাহ পালনের উদ্দেশ্যে। এই ক্রমবর্ধমান ভিড় নিয়ন্ত্রণে রাখতে দেশটি নতুন নিয়ম চালু করেছে।

চলতি বছরের জুনের শুরুর দিকে নতুন উমরাহ মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪০ লাখেরও বেশি ওমরাহ ভিসা ইস্যু করা হয়েছে, যা পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে রেকর্ড সংখ্যা।

সৌদির জাতীয় ওমরাহ ও ভিজিট কমিটির উপদেষ্টা আহমেদ বাজাফার বলেন, শীত মৌসুমে মক্কা ও মদিনায় ভিড় নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত জনসমাগম ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও ওমরাহর আনুষ্ঠানিকতা শুধু মক্কায় সম্পন্ন হয়, তবে সৌদি সফরের সময় অধিকাংশ হাজি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মসজিদে নামাজ আদায় করতে মদিনা ভ্রমণ করেন।

এর আগে অক্টোবরের শুরুতে সৌদি কর্তৃপক্ষ আরও কিছু কঠোর নিয়ম চালু করেছিল। এর মধ্যে রয়েছে, ওমরাহযাত্রীদের জন্য আবাসন ও পরিবহন আগেই ‘নুসুক’ বা ‘মাসার’ প্ল্যাটফর্মে বুকিং নিশ্চিত করার বাধ্যবাধকতা।

সাম্প্রতিক নীতিমালায় সৌদি আরব আরও জানিয়েছে, দেশটিতে অবস্থানরত যেকোনো ধরনের ভিসাধারীই তাদের অবস্থানকালে ওমরাহ পালন করতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০