বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৮ নভেম্বর ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

oplus_2

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।

দর্শনা সরকারি কলেজের অধ‍্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর শিক্ষা বোর্ডের কন্ট্রোলার ড. আব্দুল মতিন।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান’র আয়োজনে এবং বেনাপোল মাধ্যমিক বিদ‍্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ‍্যক্ষ শাহজাহান কবির, রাজনৈতিক ব‍্যক্তিত্ব সাফাউদ্দিন খান, শিক্ষক রেজাউল হোসেন, বেনাপোল ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ কামরুজ্জামান, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, পরিবারের ও এলাকার মুখ উজ্জ্বল করেছে। তাদের এই সাফল্য ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের পরামর্শ দেন অতিথিরা।

পরে উপজেলার ১৮৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০