বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ নভেম্বর ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হযরত আয়েশা (রা.) ছিলেন জ্ঞান প্রজ্ঞা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ মহীয়সী নারী

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরে ‘উম্মুল মোমিনিন হযরত আয়েশা (রা.)-এর জীবন ও কর্ম’ বিষয়ক আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয় নিজস্ব মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তপস্বীডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক তাহেরা খাতুন বলেন, হযরত আয়েশা (রা.) ছিলেন জ্ঞান, প্রজ্ঞা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ একজন মহীয়সী নারী। নবী করিম (সা.)-এর নিকট থেকে আহরিত জ্ঞান প্রচারের মাধ্যমে তিনি ইসলামী সভ্যতা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমান সমাজে মুসলিম নারীদের জন্য তাঁর জীবন একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক মোঃ ইকরামুল ইসলাম শাওন। তিনি সভাপতির বক্তব্যে বলেন, ইসলাম নারীদের মর্যাদা ও অধিকারকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। হযরত আয়েশা (রা.)-এর জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি জ্ঞানার্জন, নৈতিকতা ও সমাজসেবায় নারীর অংশগ্রহণই প্রকৃত ইসলামী চেতনার বহিঃপ্রকাশ।

আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ সোলায়মান, মাস্টার ট্রেইনার আশরাফ আলী ও ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম বক্তব্য রাখেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাস্টার ট্রেইনার আশরাফ আলী।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মহিলা প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং আলেমা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

২

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

৩

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

৪

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৫

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৬

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৭

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৮

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৯

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

১০

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

১১

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১২

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১৩

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১৪

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৫

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৬

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৭

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৮

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

২০