বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৩ নভেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট: লকডাউনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে। এসময় তারা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী পাম্পের পাশে ও পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই কয়েকজন নেতাকর্মী লকডাউনের সমর্থনে মহাসড়কে অবস্থান নেন। পরে আরও অনেক লোকজন যোগ দিলে পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে যায়। এতে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় ঢাকামুখী কয়েকটি খালি অ্যাম্বুলেন্স ফেরত পাঠানো হয়। তবে যেসব অ্যাম্বুলেন্সে রোগী ছিল, সেগুলোকে যেতে দেওয়া হয়েছে বলে জানায় স্থানীয়রা।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড ও পুখুরিয়া এই দুই এলাকায় লকডাউনকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

১০

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

১১

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১২

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

১৩

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১৪

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১৫

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১৬

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১৭

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৮

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৯

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

২০
error: Content is protected !!