বাংলাদেশ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৮ ডিসেম্বর ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডনযাত্রা অনিশ্চিত 

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। জার্মানভিত্তিক একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (৯ ডিসেম্বর) তাকে নিতে ঢাকায় আসার কথা ছিল।

সোমবার (৮ ডিসেম্বর) শাহজালাল বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল। কিন্তু তারা আজ সেই অনুমতি বাতিলের অনুরোধ করেছে। বাতিলের অনুরোধটি সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পাঠাবে।

এর আগে বেবিচকে রোববার জমা দেওয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টায় ল্যান্ডিং ও একই দিন রাত ৯টার দিকে উড্ডয়নের অনুমোদন দিয়েছিল।

কাতার সরকার দীর্ঘ দূরত্বের চিকিৎসা পরিবহনের উপযোগী বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স নির্বাচন করার পর সেটি পরিচালনার দায়িত্বে থাকা এফএআই এভিয়েশন গ্রুপকে চার্টার করে এই মেডিকেল ইভাকুয়েশন বিমানটি ব্যবস্থা করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সম্মেলন: ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ঈশ্বরীপুর গির্জা পুনর্নির্মাণের দাবি

১

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বনজীবীদের স্ত্রী ও সন্তানদের মানববন্ধন

২

আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল

৩

বাংলাদেশ গণিত সমিতির নেতৃত্বে জবির তিন শিক্ষক

৪

বিয়ের পর পরকীয়ার নেপথ্যে

৫

বিবিসি বাংলার প্রতিবেদন: শেখ হাসিনাকে ২ শর্তে ফেরত পাঠাতে চায় ভারত

৬

প্রতিবন্ধিতা দমাতে পারেনি শার্শার জোহরা খাতুনকে

৭

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

৮

টাকার প্রলোভনে যুবলীগের মিছিলে নাঈম, গ্রেপ্তারের পর বললেন, ‘আমার ভুল হয়েছে’

৯

যশোরের ২ আদালত চত্বরে ৩ ককটেল বিস্ফোরণ

১০

মানবতার দেয়াল স্থাপন

১১

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

১২

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

১৩

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

১৪

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

১৫

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

১৭

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

১৮

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

১৯

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

২০