
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা সদরের উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় তালা উন্নয়ন কমিটির আয়োজনে উইমেন জব ক্রিয়েশন সেন্টারে উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর পরিচালনায় ও উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ ইজ্জত উল্লাহ।
তিনি বলেন, তালা উন্নয়ন কমিটির দাবি-দাওয়া গুলি আমি নির্বাচিত হলে পর্যায়ক্রমে পূরণ করার সর্বদা চেষ্টা করব। এছাড়াও আমার নির্বাচনী এলাকার সকল নাগরিকের ন্যায্য দাবির প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে। তালার উন্নয়নে আমি সবসময় পাশে ছিলাম এবং পাশে থাকবো।
অনুষ্ঠানে পাটকেলঘাটাকে উপজেলা এবং তালাকে পৌরসভায় উন্নীতকরণের প্রস্তাবনার প্রতি তিনি সমর্থন ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তথ্যচিত্র উপস্থাপন করেন সহকারী অধ্যাপক রেজাউল করিম ও উত্তরণের দিলিপ সানা।
বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ সদস্য ডা. আফতাব উদ্দিন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামী ছাত্রশিবির তলা উপজেলা শাখার সভাপতি জামানুল বান্না, তালা সরকারি কলেজ শাখার সভাপতি এস এম মুরাদুল হক, সাস পরিচালক ইমান আলী, তালা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, সাবেক অধ্যক্ষ আঃ রহমান, তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিম, তালা সাংবাদিক ক্লাবের সভাপতি ও উন্নয়ন কমিটির সদস্য এস এম মোতাহিরুল হক শাহিন, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন।
আরও উপস্থিত ছিলেন, তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান, তালা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সরদার আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান মিঠু, মুক্তি পরিষদের সুনন্দা ভদ্র, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন্নাহার আশা, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, খলিলনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমান আলী সরদার, অধ্যাপক আবু হাসান, সহকারী অধ্যাপক অচিন্ত সাহা, ডা. জাকির হোসেন, সাংবাদিক ও উন্নয়ন কমিটির সদস্য গাজী জাহিদুর রহমান, সাংবাদিক জুলফিকার রায়হান, সাংবাদিক সেলিম হায়দার, সাংবাদিক ও উন্নয়ন কমিটির সদস্য আলমগীর হোসেন, উন্নয়ন কমিটির সদস্য রেজাউল ইসলাম, খন্দকার মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

মন্তব্য করুন